বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে গৃহীত হয় কত তারিখে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৭ জানুয়ারি, ১৯৭২
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১৭ জানুয়ারি, ১৯৭২
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
বাংলাদেশের বর্তমান জাতীয় পতাকা ১৭ জানুয়ারি, ১৯৭২ তারিখে সরকারিভাবে গৃহীত হয়।
জাতীয় পতাকা:
- বাংলাদেশের জাতীয় পতাকার রং উজ্জ্বল সবুজের মাঝখানে রক্ত বর্ণের ভরাট বৃত্ত। পতাকার সবুজ অংশ তারুণ্যের উদ্দীপনা এবং গ্রাম বাংলার বিস্তৃত সবুজ প্রাকৃতিক পরিবেশের প্রতীক। পতাকার রক্তবর্ণের ভরাট বৃত্তটি স্বাধীনতার নতুন সূর্যের প্রতীক।
- সংবিধানের ৪নং অনুচ্ছেদের জাতীয় পতাকার কথা বলা হয়েছে। বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ ৪(১) অনুযায়ী, ‘প্রজাতন্ত্রের জাতীয় পতাকা হচ্ছে সবুজ ক্ষেত্রের ওপর স্থাপিত রক্তবর্ণের একটি ভরাট বৃত্ত।’
- জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত হবে ১০:৬। পতাকার মাঝের লাল বৃত্তটি হবে দৈর্ঘ্যের পাঁচ ভাগের এক ভাগ ব্যাসার্ধ বিশিষ্ট।
• প্রথম অবস্থায় পতাকার কেন্দ্রস্থলে বাংলাদেশের মানচিত্র খচিত ছিল। শিবনারায়ণ দাস বাংলাদেশের প্রথম জাতীয় পতাকার অন্যতম এবং মূল নকশাকার।
- ২ মার্চ, ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় ছাত্র জনতার সমাবেশে তৎকালীন ঢাকসুর ভিপি আ.স.ম আব্দুর রব স্বাধীন বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করেছিল।
- ২৩ মার্চ ১৯৭১, শেখ মুজিবুর রহমানের বাসভবনে প্রথম স্বাধীন বাংলাদেশের পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করা হয় এবং একই দিনে সারা বাংলাদেশে উত্তোলিত হয়েছিল।
- পরবর্তীতে, ১৯৭২ সালের ১৩ জানুয়ারি যখন মানচিত্র বাদ দিয়ে পতাকা সংশোধন করা হয় এবং এর চূড়ান্ত মাপ ও রং নির্ধারণ করা হয়, তখন এই আনুষ্ঠানিক নকশাটি করেছিলেন প্রখ্যাত শিল্পী কামরুল হাসান।
- বাংলাদেশের জাতীয় পতাকা সরকারিভাবে ১৭ জানুয়ারি ১৯৭২ তারিখে গৃহীত হয়। এই দিনেই মানচিত্র খচিত প্রথম পতাকার পরিবর্তে মানচিত্র ছাড়া বর্তমান সবুজ আয়তক্ষেত্রে লাল বৃত্ত সংবলিত পতাকাটি রাষ্ট্রীয় স্বীকৃতি পায়। এর আগে ১২ জানুয়ারি, ১৯৭২ তারিখে মানচিত্রটি আনুষ্ঠানিকভাবে পতাকা থেকে সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
উৎস: i) স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস।
ii) প্রথম আলো।
iii) বাংলাদেশ সংবাদ সংস্থা।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন