মূল বিষয়বস্তুতে যান

শহীদুল্লাহ কায়সার রচিত ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ কোনটি?

সঠিক উত্তর

পেশোয়ার থেকে তাসখন্দ

সঠিক উত্তর: পেশোয়ার থেকে তাসখন্দ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• পেশোয়ার থেকে তাসখন্দ (১৯৬৬) শহীদুল্লাহ কায়সার রচিত ভ্রমণবৃত্তান্তমূলক গ্রন্থ।

• শহীদুল্লাহ কায়সার (১৯২৭-১৯৭১):

- কথাসাহিত্যিক, সাংবাদিক, লেখক শহীদুল্লাহ কায়সারের জন্ম ১৯২৭ সালের ১৬ ফেব্রুয়ারি ফেনী জেলার মজুপুর গ্রামে।
- তাঁর প্রকৃত নাম আবু নাঈম মোহাম্মদ শহীদুল্লাহ।
- পিতা মাওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ ছিলেন ঢাকা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ।
- প্রখ্যাত চলচ্চিত্রকার ও লেখক জহির রায়হান তাঁর অনুজ।
- পান্না কায়সার তাঁর সহধর্মিণী।
- ছাত্রজীবনে তিনি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন।
- তিনি মূলত সমাজতান্ত্রিক রাজনীতির চর্চা করতেন।
- ১৯৪৭ সালে দেশভাগের পর পূর্ব পাকিস্তানের গণতান্ত্রিক ধারার সকল আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত ছিলেন।
- বামপন্থী রাজনীতির সমর্থক হিসেবে তিনি শ্রমিক-জনতার দুঃখ-দুর্দশা লাঘবের জন্য সক্রিয় সংগ্রামের ওপর গুরুত্ব দিতেন।
- ১৯৫২-র ভাষা আন্দোলন-এ তিনি অত্যন্ত সাহসী ভূমিকা পালন করেন এবং ৩জুন গ্রেফতার হয়ে প্রায় সাড়ে তিন বছর কারাভোগ করেন।
- শহীদুল্লা কায়সারের প্রধান উপন্যাস সারেং বউ (১৯৬২)-এ মানুষ ও তার অস্তিত্বের সংগ্রামের কথা বর্ণিত হয়েছে।

• তাঁর অন্যান্য উপন্যাস:
- সংশপ্তক (১৯৬৫),
- কৃষ্ণচূড়া মেঘ,
- তিমির বলয়,
- দিগন্তে ফুলের আগুন,
- সমুদ্র ও তৃষ্ণা,
- চন্দ্রভানের কন্যা,
- কবে পোহাবে বিভাবরী (অসমাপ্ত) ।

• অন্যান্য অপশন আলোচনা:
- 'রাজবন্দীর রোজনামচা' (১৯৬২) শহীদুল্লাহ কায়সার রচিত স্মৃতিকথা।
- 'পথ জানা নেই' শামসুদ্‌দীন আবুল কালাম রচিত গল্পগ্রন্থ।

উৎস:
১ .বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
২. বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. পথ জানা নেই
  2. পেশোয়ার থেকে তাসখন্দ সঠিক
  3. কবে পোহাবে বিভাবরী
  4. রাজবন্দীর রোজনামচা

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল