সংবিধানের কোন তফসিলে 'ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী' উল্লেখ করা হয়েছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: চতুর্থ তফসিল
সঠিক উত্তর
সঠিক উত্তর: চতুর্থ তফসিল
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
সংবিধানের ৭টি তফসিল:
» প্রথম তফসিল:
- অন্যান্য বিধান সত্ত্বেও কার্যকর আইন। (সংবিধানের কিছু মৌলিক অধিকারের সাথে অসামঞ্জস্যপূর্ণ হলেও জনস্বার্থে কিছু বিশেষ আইনকে এই তফসিলের মাধ্যমে বৈধতা দেওয়া হয়েছে)।
» দ্বিতীয় তফসিল:
- রাষ্ট্রপতি নির্বাচন। (উল্লেখ্য, সংবিধানের দ্বাদশ সংশোধনীর মাধ্যমে এই তফসিলটি বর্তমানে বিলুপ্ত করা হয়েছে)।
» তৃতীয় তফসিল:
- বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের শপথ ও ঘোষণা। (যেমন: রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, সংসদ সদস্য ও বিচারকদের, সরকারী কর্ম কমিশনের সদস্য, মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক, প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশনার- শপথের ফরম)।
» চতুর্থ তফসিল: ক্রান্তিকালীন ও অস্থায়ী বিধানাবলী।
» পঞ্চম তফসিল:
- ১৯৭১ সালের ৭ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমানের দেওয়া ঐতিহাসিক ভাষণ।
» ষষ্ঠ তফসিল:
- ১৯৭১ সালের ২৬শে মার্চ প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান কর্তৃক প্রদত্ত স্বাধীনতার ঘোষণা।
» সপ্তম তফসিল:
- ১৯৭১ সালের ১০ই এপ্রিল গঠিত মুজিবনগর সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র।
উৎস: সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন