মূল বিষয়বস্তুতে যান

সেন্দাই ফ্রেমওয়ার্ক কোন বিষয়ে প্রণীত হয়?

সঠিক উত্তর

দুর্যোগ ঝুঁকি হ্রাস

সঠিক উত্তর: দুর্যোগ ঝুঁকি হ্রাস

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

সেন্দাই ফ্রেমওয়ার্ক:
- সেন্দাই ফ্রেমওয়ার্ক ফর ডিজাস্টার রিস্ক রিডাকশন ২০১৫–২০৩০ হলো পোস্ট-২০১৫ উন্নয়ন এজেন্ডার প্রথম প্রধান আন্তর্জাতিক চুক্তি,
- যা জাতিসমূহকে দুর্যোগের ঝুঁকি থেকে উন্নয়নের অর্জনগুলো রক্ষা করার জন্য সুনির্দিষ্ট পদক্ষেপ প্রদান করে।
- এটি ২০১৫ সালের ১৮ মার্চ জাপানের সেন্দাই শহরে অনুষ্ঠিত তৃতীয় জাতিসংঘ বিশ্ব দুর্যোগ ঝুঁকি হ্রাস সম্মেলনে জাতিসংঘের সদস্যরাষ্ট্রগুলো কর্তৃক গৃহীত হয়।
- এটি হিয়োগো ফ্রেমওয়ার্ক ফর অ্যাকশন (HFA) ২০০৫–২০১৫-এর উত্তরসূরি দলিল।
- এই ফ্রেমওয়ার্কে দুর্যোগ ঝুঁকি প্রতিরোধ ও বিদ্যমান ঝুঁকি হ্রাসের জন্য চারটি অগ্রাধিকার এবং সাতটি সুস্পষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

•সাতটি বৈশ্বিক লক্ষ্যমাত্রা (Seven Global Targets):
- সেন্দাই ফ্রেমওয়ার্কের সাতটি বৈশ্বিক লক্ষ্যমাত্রা হলো —
ক) ২০৩০ সালের মধ্যে বৈশ্বিক দুর্যোগে মৃত্যুহার উল্লেখযোগ্যভাবে হ্রাস করা;
খ) দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করা;
গ) জিডিপির তুলনায় সরাসরি দুর্যোগজনিত অর্থনৈতিক ক্ষতি কমানো;
ঘ) গুরুত্বপূর্ণ অবকাঠামো ও স্বাস্থ্য-শিক্ষা সেবায় ক্ষয়ক্ষতি উল্লেখযোগ্যভাবে হ্রাস করা।
ঙ)২০২০ সালের মধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল প্রণয়নকারী দেশের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।
চ) ২০৩০ সালের মধ্যে উন্নয়নশীল দেশগুলোকে — বিশেষত স্বল্পোন্নত দেশ, ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্র ও স্থলবেষ্টিত দেশগুলোকে — এই ফ্রেমওয়ার্ক বাস্তবায়নে আন্তর্জাতিক সহযোগিতা ও টেকসই সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।
ছ)২০৩০ সালের মধ্যে বহু-বিপদ পূর্ব সতর্কতা ব্যবস্থা (Multi-Hazard Early Warning Systems) এবং দুর্যোগ ঝুঁকি তথ্য ও মূল্যায়নের প্রাপ্যতা ও সুযোগ সকলের জন্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা।

উৎস: সেন্দাই ফ্রেমওয়ার্ক।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. জলবায়ু অর্থায়ন
  2. দুর্যোগ ঝুঁকি হ্রাস সঠিক
  3. খাদ্য নিরাপত্তা
  4. পারমাণবিক নিরাপত্তা

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - NTRCA
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল