ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন কী নামে পরিচিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হান্টার কমিশন
সঠিক উত্তর
সঠিক উত্তর: হান্টার কমিশন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
হান্টার কমিশন:
- লর্ড রিপন 'হান্টার কমিশন' নামে শিক্ষা কমিশন গঠন করেন।
- ভারতীয় উপমহাদেশের প্রথম শিক্ষা কমিশন হলো হান্টার কমিশন।
- এটি ১৮৮২ সালে স্যার উইলিয়াম হান্টার কে প্রধান করে গঠিত হয়।
- মোট ২০ জন সদস্য ছিলেন, যার মধ্যে ৭ জন ছিলেন ভারতীয়।
অন্যদিকে,
- জাতীয় শিক্ষা বিষয়ক কমিশন (১৯৫৮): পশ্চিম পাকিস্তানের শিক্ষাসচিব এস. এম. শরীফ-কে চেয়ারম্যান এবং ১০ জন শিক্ষাবিদকে সদস্য করে পাকিস্তান সরকার ১৯৫৮ সালের ৩০ ডিসেম্বর এই কমিশন গঠন করে। চেয়ারম্যানের নামানুসারে এটি শরীফ কমিশন নামে পরিচিত।
- জাতীয় শিক্ষা কমিশন (১৯৭২): বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী কুদরাত-ই-খুদা-কে চেয়ারম্যান করে ১৯৭২ সালের ২৬ জুলাই বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন জাতীয় শিক্ষা কমিশন গঠিত হয়। এটি কুদরাত-ই-খুদা কমিশন নামেও পরিচিত।
- মওলানা আকরম খাঁ শিক্ষা কমিশন (১৯৪৯): প্রচলিত শিক্ষা ব্যবস্থার পুনর্মূল্যায়ন এবং শিক্ষা ব্যবস্থার সংস্কার ও পুনর্বিন্যাসের সুপারিশ প্রদানের জন্য ১৯৪৯ সালে পাকিস্তানে প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়। এই কমিশনের প্রধান ছিলেন মওলানা মোহাম্মদ আকরম খাঁ।
উৎস: বাংলাপিডিয়া এবং বাংলাদেশ ইতিহাস ও বিশ্বসভ্যতা, নবম ও দশম শ্রেণি।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন