মূল বিষয়বস্তুতে যান

'গাভী বিত্তান্ত' উপন্যাসটির রচয়িতা কে?

সঠিক উত্তর

আহমদ ছফা

সঠিক উত্তর: আহমদ ছফা

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- 'গাভী বিত্তান্ত' উপন্যাসটির রচয়িতা- আহমদ ছফা।
-------------------
‘গাভী বিত্তান্ত’:
- আহমদ ছফা রচিত ব্যঙ্গাত্মক উপন্যাস ‘গাভী বিত্তান্ত’ একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, শিক্ষকদের দলাদলি, ক্ষমতার অপব্যবহার এবং বুদ্ধিবৃত্তিক নপুংসকতাকে কেন্দ্র করে রচিত। উপন্যাসের প্রধান চরিত্র অধ্যাপক মিঞা মোহাম্মদ আবু জুনায়েদ, যিনি ভিসি হওয়ার পর ‘তরনী’ নামের গাভী পালন করেন, যা তার স্বার্থপরতা ও ক্ষমতার প্রতীক হিসেবে কাজ করে। বিশ্ববিদ্যালয়ের লেজুড়বৃত্তিক রাজনীতি, শিক্ষকদের মেধাহীনতা, প্রশাসনিক অবক্ষয় এবং বাস্তবসম্মত ক্যাম্পাসচিত্রের মাধ্যমে উপন্যাসটি সমাজ ও শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যঙ্গাত্মক সমালোচনা করে। শেষ পর্যন্ত গাভীর মৃত্যু বিশ্ববিদ্যালয়ের নৈতিক ও মেধাগত পবিত্রতার ধ্বংসের রূপক হিসেবে প্রকাশ পায়।
---------------
• আহমদ ছফা:
- আহমদ ছফা ছিলেন একজন প্রতিবাদী লেখক, প্রগতিপন্থি সাহিত্যকর্মী ও সংগঠক।
- তিনি ১৯৪৩ সালের ৩০ জুন চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
- তীক্ষ্ণ মেধা ও স্বতন্ত্র চিন্তাশক্তির অধিকারী আহমদ ছফার সাহিত্যজীবনের সূচনা হয় ষাটের দশকে।
- সৃষ্টিশীল লেখক হিসেবে তিনি গল্প, উপন্যাস, কবিতা, প্রবন্ধ, সমালোচনা, অনুবাদ ও শিশুসাহিত্যসহ নানা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। - বাংলাদেশের কথাসাহিত্যে তিনি একজন সফল ও প্রভাবশালী লেখক হিসেবে সুপরিচিত।
- তাঁর সমস্ত বই একত্রে ৯ খণ্ডে ‘রচনাবলি’ হিসেবে প্রকাশিত হয়েছে।
- তিনি জার্মান সাহিত্যিক গ্যোটের অমর রচনা ‘ফাউস্ট’ বাংলায় অনুবাদ করে গুরুত্বপূর্ণ সাহিত্যিক কৃতিত্ব স্থাপন করেন।

- বিভিন্ন সময়ে সাহিত্য-সাময়িকপত্র সম্পাদনার মাধ্যমে তিনি সাহিত্যচর্চাকে গতিশীল করেন।
- আহমদ ছফা ‘স্বদেশ’ নামে একটি সাহিত্য পত্রিকা পরিচালনা করেন।
- পাশাপাশি ‘সাপ্তাহিক উত্তরণ’ ও ‘দৈনিক গণকণ্ঠ’–এর মতো পত্রিকার সঙ্গেও সম্পাদকীয় কাজে যুক্ত ছিলেন।

- তাঁর উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে:
- ‘ওঙ্কার’,
- ‘অর্ধেক নারী অর্ধেক ঈশ্বরী’,
- ‘বাঙালি মুসলমানের মন’,
- ‘যদ্যপি আমার গুরু’ ও
- ‘গাভী বিত্তান্ত’।

উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. আহসান হাবীব
  2. বুদ্ধদেব বসু
  3. বেগম রোকেয়া
  4. আহমদ ছফা সঠিক

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল