আসিয়ানের ৪৭তম শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে? [অক্টোবর,২০২৫]
সঠিক উত্তর
সঠিক উত্তর: মালয়েশিয়া
সঠিক উত্তর
সঠিক উত্তর: মালয়েশিয়া
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- ২০২৫ সালে ৪৭তম আসিয়ানের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে মালয়েশিয়ায়।
- পূর্ব তিমুরকে নতুন সদস্য করার আনুষ্ঠানিক নথিতে স্বাক্ষর করেন জোটভুক্ত দেশগুলোর নেতারা।
- আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া।
- আর তাই দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম পঞ্চমবারের মতো সম্মেলনের আয়োজক হিসেবে এটি পরিচালনা করছেন।
- এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে- "অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব"।
ASEAN:
- এর পূর্ণরূপ: Association of Southeast Asian Nations.
- এটি দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের দেশগুলোর একটি জোট।
- প্রতিষ্ঠাকাল: ৮ আগস্ট, ১৯৬৭ সালে, ব্যাংকক, থাইল্যান্ড।
- ব্যাংকক, ডিক্লারেশন স্বাক্ষরের মাধ্যমে।
- প্রতিষ্ঠাকাল সদস্য দেশ: পাঁচটি সদস্য দেশ যথা, থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর এবং ফিলিপাইন।
- সদরদপ্তর: জাকার্তা, ইন্দোনেশিয়া।
- বর্তমান সদস্য দেশ ১১টি। [অক্টোবর, ২০২৫]
- অন্য সদস্য দেশগুলো: পূর্ব তিমুর, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্বোডিয়া।
- পূর্ব তিমুর সর্বশেষ সদস্য দেশ।
উৎস: দৈনিক প্রথম আলো।[লিঙ্ক] এবং ASEAN ওযেবসাইট।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন