নিচের কোন বিজ্ঞানী তাড়িতচৌম্বক তরঙ্গের অস্তিত্ব প্রথম পরীক্ষামূলকভাবে প্রমাণ করেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হার্জ
সঠিক উত্তর
সঠিক উত্তর: হার্জ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- জার্মান পদার্থবিদ হেনরিখ হার্জ প্রথম পরীক্ষামূলকভাবে তাড়িতচৌম্বক তরঙ্গের অস্তিত্ব প্রমাণ করেন, যা জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল-এর তত্ত্বের একটি নিশ্চিতকরণ ছিল। ম্যাক্সওয়েল এই তরঙ্গগুলোর ভবিষ্যদ্বাণী করেছিলেন, কিন্তু হার্জ ১৮৮০-এর দশকের শেষদিকে তাঁর বিখ্যাত পরীক্ষাগুলোর মাধ্যমে এগুলো তৈরি ও শনাক্ত করতে সক্ষম হয়েছিলেন।
আধুনিক পদার্থবিজ্ঞানের অবদান:
- ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আধুনিক পদার্থবিজ্ঞানের অভূতপূর্ব উন্নতি ঘটে।
- ১৮৬৪ সালে বিখ্যাত পদার্থবিজ্ঞানী জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল আলোর তড়িৎ চুম্বকীয় তত্ত্বের ধারণা দেন। তিনি তড়িৎ ক্ষেত্র এবং চুম্বক ক্ষেত্র একত্র করে তড়িৎ চুম্বকীয় তত্ত্বের বিকাশ ঘটান যা পরবর্তীতে জার্মান পদার্থবিজ্ঞানী হেনরিখ হার্জের পরীক্ষা দ্বারা প্রমাণিত হয়।
- ১৮৯৬ সালে বিজ্ঞানী মার্কনী তাড়িতচৌম্বক তরঙ্গ ব্যবহার করে অধিক দূরত্বে সংকেত পাঠানোর পন্থা আবিষ্কার করেন।
- বাঙ্গালী বিজ্ঞানী জগদীশ চন্দ্র বসুও একই প্রকার পরীক্ষা নীরিক্ষা চালান। পরবর্তীতে তিনি বেতার যন্ত্র আবিষ্কার করেন।
উৎস: পদার্থবিজ্ঞান, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন