সম্প্রতি, বাংলাদেশ ব্যাংক স্থানীয় শিল্পের টেকসই উন্নয়নে কত টাকার বিশেষ তহবিল বরাদ্দ করেছে? [মে, ২০২৬]
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১,০০০ কোটি টাকা
সঠিক উত্তর
সঠিক উত্তর: ১,০০০ কোটি টাকা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
⇒ বাংলাদেশ ব্যাংকের ঘোষণা অনুযায়ী, এর আগে রপ্তানি ও উৎপাদনমুখী শিল্পের জন্য নির্ধারিত ৫,০০০ কোটি টাকার জিটিএফ তহবিল থেকেই এখন ১,০০০ কোটি টাকা স্থানীয় শিল্পখাতের জন্য বরাদ্দ করা হয়েছে।
- ১১ মে ২০২৬ কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে একটি সার্কুলার জারি করে এই ঋণের বিস্তারিত গাইডলাইন দেওয়া হয়েছে।
- এই অর্থ স্থানীয় শিল্পের উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, শিল্পায়ন সম্প্রসারণ এবং দেশীয় উদ্যোক্তাদের সহায়তায় ব্যবহার করা হবে।
- তহবিলটি রিভলভিং ফান্ড হিসেবে পরিচালিত হবে।
- অর্থাৎ গ্রাহকদের কাছ থেকে আদায় হওয়া অর্থ আবার একই খাতে পুনঃবিনিয়োগ করা হবে, ফলে তহবিলটি ধারাবাহিকভাবে ব্যবহারযোগ্য থাকবে।
→ বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গ্রামীণ ও স্থানীয় শিল্পে আধুনিক, পরিবেশবান্ধব যন্ত্রপাতি ও যন্ত্রাংশ ক্রয়ের সুবিধার্থেই এই তহবিল কাজ করবে।
- এই সুবিধার আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলো উদ্যোক্তাদের 'টার্ম লোন' অথবা মেয়াদি ও চলতি মূলধনের সমন্বয়ে 'প্রোডাক্ট মিক্স' হিসেবে অর্থায়ন করতে পারবে।
- ঋণ ও মূলধনের অনুপাত হবে সর্বোচ্চ ৮০:২০, একইসঙ্গে একজন একক উদ্যোক্তা সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা পাবেন।
- সংশ্লিষ্ট প্রকল্পে ব্যবহৃত মোট বিদ্যুতের কমপক্ষে ১০% নবায়নযোগ্য জ্বালানি হতে সংস্থান করতে হবে।
উৎস: THE BUSINESS STANDARD.
রেফারেন্স মাত্র
সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন