মূল বিষয়বস্তুতে যান

কোন ব্যবস্থায় কোন কেন্দ্রীয় কর্তৃত্ব নেই?

সঠিক উত্তর

নৈরাজ্যবাদ

সঠিক উত্তর: নৈরাজ্যবাদ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

নৈরাজ্যবাদ:
- এই ব্যবস্থায় কোন কেন্দ্রীয় কর্তৃত্ব নেই।
- নৈরাজ্যবাদ (Anarchism) একটি মতবাদ ও দৃষ্টিভঙ্গির সমষ্টি, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে এই বিশ্বাস যে সরকার বা রাষ্ট্র ব্যবস্থাপনা ক্ষতিকর এবং অপ্রয়োজনীয়।
- "Anarchism" শব্দটি এসেছে গ্রিক শব্দ "anarchos" থেকে, যার অর্থ "কোনো কর্তৃত্ব নেই"।
- অরাজকতাবাদীরা বিশ্বাস করেন, সরকার, আইন এবং কেন্দ্রীয় কর্তৃত্ব মানব স্বাধীনতার পরিপন্থী।
- এদের মতে, মানুষ নিজে নিজেই নিজের জীবন পরিচালনা করতে পারে পরস্পর সহযোগিতামূলক ভিত্তিতে, কোনো জোরপূর্বক কর্তৃত্বের প্রয়োজন নেই।
- মূলত পশ্চিমা বিশ্বে এই মতবাদের বিকাশ ঘটে এবং বিশ শতকের শুরুর দিকে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে।
- এটি সমাজতন্ত্র, কমিউনিজম, কিংবা স্বতন্ত্রবাদী মতবাদের মতো বিভিন্ন রূপে বিকশিত হয়েছে।
- কারো কাছে নৈরাজ্যবাদ মানে প্রকৃত স্বাধীনতা ও সমতার স্বপ্ন, আবার অন্যদের চোখে এটি অস্থিরতা ও বিশৃঙ্খলার প্রতীক।

এছাড়া,
- বাস্তববাদ হল এমন একটি মতবাদ যেখানে বস্তুর অস্তিত্বকে বর্তমান প্রাসঙ্গিকতার উপর ভিত্তি করে বিচার বিশ্লেষণ করা হয়ে থাকে।
- উদারতাবাদ হলো একটি রাজনৈতিক ও অর্থনৈতিক মতবাদ, যা একজন ব্যক্তির স্বতন্ত্র স্বায়ত্তশাসন, সুযোগের সমতা, ব্যক্তি বিশেষের অধিকার (মূলত জীবন, স্বাধীনতা, সম্পত্তির) রক্ষা করার উপর গুরুত্ব আরোপ করে।
- জাতীয়তাবাদ একটি আদর্শ যেখানে জাতিকে মানব সমাজের কেন্দ্রীয় অবস্থানে স্থাপন করা হয় এবং অন্যান্য সামাজিক ও রাজনৈতিক আদর্শকে জাতিগত আদর্শের পরে স্থান দেয়া হয়।

উৎস: Britannica.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. নৈরাজ্যবাদ সঠিক
  2. বাস্তববাদ
  3. উদারতাবাদ
  4. জাতীয়তাবাদ

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল