মেধাবী
Toggle menu

কোন শাসকের আমলে ‘কৈবর্ত বিদ্রোহ’ ঘটেছিল?

সঠিক উত্তর
দ্বিতীয় মহীপাল

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

দ্বিতীয় মহীপাল:

- প্রথম মহীপালের মৃত্যুর পর তাঁর পুত্র নয়পাল ও পৌত্র তৃতীয় বিগ্রহপাল একে একে রাজা হন।
- তাঁদের দুর্বলতার সুযোগে বাইরের আক্রমণকারীরা বারবার আক্রমণ করে পাল সাম্রাজ্যকে ছিন্নভিন্ন করে দেয়।
- তৃতীয় বিগ্রহপালের পর রাজা হন তাঁর পুত্র দ্বিতীয় মহীপাল।
- ‘কৈবর্ত বিদ্রোহ’ ঘটেছিল দ্বিতীয় মহীপালের আমলে।
- তাঁর সময় উত্তরবঙ্গের বরেন্দ্র অঞ্চলে বিদ্রোহ হয়।
-  দিব্যক ছিলেন কৈবর্ত নেতা ও এই বিদ্রোহের নেতৃত্ব দেন। এই জন্য এই বিদ্রোহ কৈবর্ত বিদ্রোহ বা বরেন্দ্র বিদ্রোহ নামে পরিচিত।
- দ্বিতীয় মহীপাল বিদ্রোহীদের দমন করতে গিয়ে যুদ্ধে পরাজিত ও নিহত হন।
- দিব্যক বরেন্দ্র অঞ্চলের রাজা হন।
- দ্বিতীয় মহীপালের পর রাজা হন তার ছোট ভাই শূরপাল।

তথ্যসূত্র - বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

দেবপাল
দ্বিতীয় মহীপাল সঠিক
বিজয় সেন
শশাঙ্ক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড