মেধাবী
Toggle menu

নিচের কোন কারখানা বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি পেয়েছে?

সঠিক উত্তর
এসএম সোর্সিং

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা:
- ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত ইউএসজিবিসি যে সনদ দেয়, সেটির নাম ‘লিড’।
- লিডের পূর্ণাঙ্গ রূপ হলো লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন।
- এ সনদ পেতে প্রতিটি প্রকল্পকে ইউএসজিবিসির তত্ত্বাবধানে স্থাপনা নির্মাণের কাজ থেকে শুরু করে উৎপাদন পর্যন্ত বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ মান রক্ষা করতে হয়।
- বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা গাজীপুরের এসএম সোর্সিং।
- এই ছোট কারখানা লিড সনদে সর্বোচ্চ নম্বর পেয়ে বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানার স্বীকৃতি অর্জন করেছে।
- ১১০ নম্বরের মধ্যে এসএম সোর্সিং পেয়েছে ১০৬।

উল্লেখ্য,
- গাজীপুরের কোনাবাড়ী এলাকার চার বিঘা জমির ওপর গড়ে উঠেছে এসএম সোর্সিং নামের তৈরি পোশাক কারখানা।
- ২০১৮ সালের শেষ দিকে এই কারখানায় উৎপাদিত তৈরি পোশাক ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) রপ্তানি শুরু হয়।
- কারখানাটিতে কাজ করেন ৮০০ পোশাক শ্রমিক।

অন্যদিকে -
- ১০৪ নম্বর নিয়ে ময়মনসিংহের গ্রিন টেক্সটাইল (ইউনিট ৪) ছিল বিশ্বের শীর্ষ পরিবেশবান্ধব কারখানা।
- বিশ্বের শীর্ষস্থানীয় পরিবেশবান্ধব ১০টি কারখানার ৯টিই এখন বাংলাদেশে।

উৎস: ১৩ ডিসেম্বর, ২০২৩, প্রথম আলো।

সকল অপশন

রেফারেন্স মাত্র

রেমি হোল্ডিংস লিমিটেড
তারাসিমা অ্যাপারেলস লিমিটেড
প্লামি ফ্যাশনস লিমিটেড
এসএম সোর্সিং সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড