মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের সংবিধানের কত নং অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষায় "রিট" জারি করতে পারে?

সঠিক উত্তর

অনুচ্ছেদ ১০২

সঠিক উত্তর: অনুচ্ছেদ ১০২

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলাদেশ বিষয়াবলি ১ নম্বর

কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• হাইকোর্ট বিভাগের রিট জারি:
- বাংলাদেশের সংবিধানের ১০২ নং অনুচ্ছেদের অধীনে হাইকোর্ট বিভাগ নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা এবং অন্যান্য আইনি প্রতিকারের জন্য "রিট" জারি করতে পারে।
- সংবিধানের ১০২ নং অনুচ্ছেদ অনুযায়ী কেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ রিট আবেদন গ্রহণ ও আদেশ জারি করতে পারে।
- সংবিধানের তৃতীয় ভাগে বর্ণিত কোনো মৌলিক অধিকার লঙ্ঘিত হলে, যেকোনো সংক্ষুব্ধ ব্যক্তি ৪৪(১) অনুচ্ছেদের অধিকার বলে ১০২(১) অনুচ্ছেদ অনুযায়ী সরাসরি হাইকোর্টে রিট করতে পারেন।
- মৌলিক অধিকার ছাড়াও অন্য যেকোনো আইনি অধিকার লঙ্ঘনের প্রতিকারে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি ১০২(২) অনুচ্ছেদের অধীনে রিট আবেদন করতে পারেন।

• সংবিধানের অনুচ্ছেদ ১০২: সুপ্রীম কোর্ট কতিপয় আদেশ ও নির্দেশ প্রভৃতি দানের ক্ষেত্রে হাইকোর্ট বিভাগের ক্ষমতা
(১) কোন সংক্ষুব্ধ ব্যক্তির আবেদনক্রমে এই সংবিধানের তৃতীয় ভাগের দ্বারা অর্পিত অধিকারসমূহের যে কোন একটি বলবৎ করিবার জন্য প্রজাতন্ত্রের বিষয়াবলীর সহিত সম্পর্কিত কোন দায়িত্ব পালনকারী ব্যক্তিসহ যে কোন ব্যক্তি বা কর্তৃপক্ষকে হাইকোর্ট বিভাগ উপযুক্ত নির্দেশাবলী বা আদেশাবলী দান করিতে পারিবেন।

অন্যদিকে,
অনুচ্ছেদ ৪২: সম্পত্তির অধিকার।
অনুচ্ছেদ ৯৪: সুপ্রীম কোর্ট প্রতিষ্ঠা।
অনুচ্ছেদ ১০৮: "কোর্ট অব রেকর্ড" রূপে সুপ্রীম কোর্ট।

তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অনুচ্ছেদ ৪২
  2. অনুচ্ছেদ ৯৪
  3. অনুচ্ছেদ ১০২ সঠিক
  4. অনুচ্ছেদ ১০৮

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?

  2. 2

    কেন্তমের কোন দুটি শাখা এশিয়ার অন্তর্গত?

  3. 3

    দৌলত উজির বাহরাম খান সাহিত্য সৃষ্টিতে কার পৃষ্ঠপোষকতা লাভ করেন?

  4. 4

    চর্যাপদের প্রাপ্তিস্থান কোথায়?

  5. 5

    ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথায় জন্মগ্রহণ করেন?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল