মেধাবী
Toggle menu

সম্প্রতি, বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর কত শতাংশ মার্কিন শুল্ক আরোপ করা হয়েছে? [জুলাই, ২০২৫]

সঠিক উত্তর
৩৫ শতাংশ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মার্কিন শুল্ক:
- যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
- নতুন শুল্ক আরোপের তালিকায় বাংলাদেশের পাশাপাশি জাপান ও কোরিয়া সহ ১৪টি দেশ রয়েছে।
- মূলত যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি মেটাতে বিভিন্ন দেশের সাথে পাল্টা শুল্ক আরোপ অথবা চুক্তির পথ বেছে নিয়েছে ট্রাম্প প্রশাসন।
- এর মধ্যে কোনো দেশের সাথে বাণিজ্য চুক্তি না হলে ১ অগাস্ট থেকে নতুন শুল্ক কার্যকর হবে।
- এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেয়া হয়, তার অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে।
- ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে।

উল্লেখ্য,
- পূর্বে ১৫ শতাংশ শুল্কে দেশটিতে পণ্য পাঠাতে পারতো বাংলাদেশ।
- গত এপ্রিলে বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প।
- পরবর্তীতে সেই ঘোষণা তিন মাসের জন্য পিছিয়ে দেওয়া হয়।
- এর মধ্যে বিভিন্ন দেশকে চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প।

তথ্যসূত্র- বিবিসি। [LINK]

সকল অপশন

রেফারেন্স মাত্র

৪৫ শতাংশ
৩৫ শতাংশ সঠিক
২৫ শতাংশ
১৫ শতাংশ

প্রশ্ন তথ্য

বিষয়
সাম্প্রতিক বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড