মূল বিষয়বস্তুতে যান

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়ের গড় উচ্চতা কত?

সঠিক উত্তর

৬১০ মিটার

সঠিক উত্তর: ৬১০ মিটার

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাধারণ জ্ঞান ১ নম্বর

বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

• টারশিয়ারি যুগের পাহাড়সমূহ:
- প্রায় ৭০ মিলিয়ন বছর পূর্বে, টারশিয়ারি যুগে হিমালয় পর্বত উত্থানের সময় এ পাহাড়গুলো গঠিত হয়।
- এ কারণে এগুলোকে টারশিয়ারি যুগের পাহাড় বলা হয়।
- বেলেপাথর, শ্লেট জাতীয় প্রস্তর, এবং কর্দম দ্বারা গঠিত।
- আসামের লুসাই ও মিয়ানমারের আরাকান পাহাড়ের সমগোত্রীয় বলে মনে করা হয়।

» টারশিয়ারি যুগের পাহাড়ের শ্রেণিবিভাগ:
বাংলাদেশে টারশিয়ারি যুগের পাহাড় দুটি ভাগে বিভক্ত -
১। দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
২️। উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ

• দক্ষিণ-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
- অবস্থান: রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রাম জেলা
- গড় উচ্চতা: প্রায় ৬১০ মিটার
- পশ্চিম থেকে পূর্বদিকে ক্রমে উচ্চতা বৃদ্ধি পায়
- উদাহরণ: কিওক্রাডং, তাজিং ডং (বিজয়)।

• উত্তর-পূর্বাঞ্চলের পাহাড়সমূহ
- অবস্থান: সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলা
- উচ্চতা: সাধারণত ৬০-৯০ মিটার, তবে কিছু স্থানে ২৪৪ মিটার পর্যন্ত
- সিলেটের জেলার পাহাড়িয়া অঞ্চল শহরের উত্তর-পূর্ব দিকে ১৮৬ বর্গকিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।
- স্থানীয় নাম: টিলা (উচ্চতা ৩০-৯০ মিটার)
- উদাহরণ: ছাতক পাহাড়, সুনামগঞ্জ। (৪০ বর্গকিমি এলাকা)
- এ টিলাগুলো মূলত খাসিয়া, জয়ন্তিয়া, গারো ও লুসাই পাহাড়ের বিচ্ছিন্ন অংশবিশেষ।

তথ্যসূত্র: ভূগোল প্রথম পত্র, এইচএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ২৪৪ মিটার
  2. ৬১০ মিটার সঠিক
  3. ৯০ মিটার
  4. ৪০০ মিটার

প্রশ্ন তথ্য

শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    বলাকা’ কোন ফসলের একটি প্রকার?

  2. 2

    সবুজপত্র প্রকাশিত হয় কোন সালে?

  3. 3

    মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে মৃত্যুবরণ করেন?

  4. 4

    কোন রং বেশী দূর থেকে দেখা যায়?

  5. 5

    ১৭৮৩ সালে ভার্সাইতে কয়টি চুক্তি সাক্ষরিত হয়?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল