বদরুদ্দীন উমর রচিত 'পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' গ্রন্থটি কয়টি খণ্ডে প্রকাশিত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: তিন
সঠিক উত্তর
সঠিক উত্তর: তিন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি':
- 'পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' হলো বদরুদ্দীন উমর রচিত বাংলা ভাষা আন্দোলনের সামগ্রিক পটভূমি তথা সমকালীন রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার প্রেক্ষাপটে তিন খণ্ডে প্রকাশিত বই।
- এর তিনটি খণ্ড যথাক্রমে ১৯৭১, ১৯৭২ ও ১৯৮৪ সালে প্রকাশিত হয়।
- এটি বাংলা ভাষা আন্দোলন নিয়ে সবচেয়ে তথ্যবহুল সমাদৃত বাংলা বই এবং ভাষা আন্দোলনকে নিয়ে লেখা প্রথম গবেষণামূলক গ্রন্থ এটি।
-------------------
• বদরুদ্দীন উমর:
- বদরুদ্দীন উমর মূলত অধ্যাপক এবং রাজনীতিক হিসেবে পরিচিত ছিলেন ।তিনি ২০শে ডিসেম্বর, ১৯৩১ সালে পশ্চিমবঙ্গের বর্ধমানে জন্মগ্রহণ করেন।
- তিনি 'সংস্কৃতি' সাময়িকী সম্পাদনা করেন।
তাঁর প্রকাশিত গ্রন্থগুলো হলো:
- সাম্প্রদায়িকতা।
- সংস্কৃতির সাম্প্রদায়িকতা।
- পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি।
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও উনিশ শতকের বাঙালী সমাজ।
- যুদ্ধোত্তর বাঙলাদেশ।
- যুদ্ধপূর্ব বাঙলাদেশ।
- ভাষা আন্দোলন ও অন্যান্য প্রসঙ্গ।
- বঙ্গভঙ্গ ও সাম্প্রদায়িক রাজনীতি।
- বাংলাদেশের মধ্যবিত্ত ও সাংস্কৃতিক পরিস্থিতি ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর এবং 'পূর্ব বাঙলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি' গ্রন্থ।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন