মূল বিষয়বস্তুতে যান

রেনেসাঁ যুগের বৈশিষ্ট্য নয় কোনটি?

সঠিক উত্তর

পুঁজিবাদ

সঠিক উত্তর: পুঁজিবাদ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

আন্তর্জাতিক ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

পুঁজিবাদ রেনেসাঁ যুগের বৈশিষ্ট্য নয়।

রেনেসাঁ:

- ইংরেজি 'রেনেসাঁ' Renaissance) শব্দের অর্থ নবজাগরণ বা পুনর্জন্ম।
- ধর্মভাবনা নিয়ন্ত্রিত ও সামন্ততান্ত্রিক মধ্যযুগীয় দীর্ঘ বদ্ধ দশা থেকে মুক্ত হয়ে নতুনভাবে জীবনের সবকিছুকে জানার জন্য মানব মনের যে আগ্রহ তারই পরিণতি স্বরূপ যে নবজীবনবাদের সূচনা, তাকেই সাধারণভাবে রেনেসাঁ বা নবজাগরণ নামে আখ্যায়িত করা হয়।

⇒ রেনেসাঁ যুগের বৈশিষ্ট্য:
- মানবতাবাদ: রেনেসা দর্শনের প্রধান বৈশিষ্ট্য ছিল মানবতাবাদ। মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্য ছিল ধ্রুপদী সাহিত্য চর্চা। সে সময়ের মানবতাবাদ (Humanism)-কে তিন ভাগে ভাগ করা যায়। যথা: i. পেত্রার্কের পুনর্জন্মবাদ, ii. পৌর মানবতাবাদ ও iii. নতুন ধাতুত্ববাদ।

- ব্যক্তিত্বের বিকাশ: রেনেসাঁর অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল ব্যক্তিত্বের বিকাশ। এ বিকাশ শিল্পকলা, সাহিত্যসহ সর্বক্ষেত্রে লক্ষণীয়।

- যুক্তিবাদী মানসিকতার উদ্ভব: রেনেসাঁর উদ্ভব হয়েছিল মানুষের যুক্তিবাদী মানসিকতা ও ধ্যানধারণা থেকে। তখন ইউরোপে যেকোন বিষয়ে যুক্তিবাদী আলোচনার সূচনা হয়। সে সময় মানুষ মধ্যযুগীয় ধ্যানধারণাকে যুক্তির আলোচনায় যাচাই করতে শুরু করে এবং এরফলে অনেক তত্ত্বই ভিত্তিহীন বলে প্রমাণিত হয়।

- ধর্মনিরপেক্ষতা: রেনেসাঁর সর্বপ্রধান ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল ধর্মনিরপেক্ষতা এবং এটাই ছিল রেনেসাঁর মূল প্রতিপাদ্য বিষয়।

- ধর্মনিরপেক্ষ ও জীবনমুখী সাহিত্য: রেনেসাঁর সময় ইউরোপে যেসব সাহিত্য রচিত হয়েছিল তার প্রধান বৈশিষ্ট্য ছিল ধর্মনিরপেক্ষতা ও জীবনমুখিতা।

- চিত্রকলা: ধর্মীয় বিষয়াদির পাশাপাশি প্রকৃতি, মানুষ, বাস্তবতা প্রভৃতি চিত্রকলায় স্থান পায়। চিত্রকলা নিয়মগতভাবেও পরিবর্তিত হয়। আলো ছায়া, মানবদেহের সঠিক সংস্থাপন প্রভৃতি চিত্রকলায় প্রতিফলিত হয়। এ সময়কার প্রখ্যাত চিত্রশিল্পীরা হলেন মাসা কেকা, লিওনার্দো দ্যা ভিঞ্চি, রাফেল, মাইকেল অ্যাঞ্জেলা, টাইটিয়ান প্রমুখ। এছাড়া ভাস্কর্যে দোনাতোল্লা, অ্যাঞ্জেলা এবং স্থাপত্য ব্রামান্ডে নতুনত্ব নিয়ে আসেন।

- বিজ্ঞানের চর্চা: এ সময়কার গবেষকরা প্রকৃতির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করেন। আর এক্ষেত্রে কোপার্নিকাস, গ্যালিলিও, কেল্লার, টলেমি প্রমুখ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

উৎস: i) আধুনিক ইউরোপের ইতিহাস, এস এস এইচ এল, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
ii) Britannica.

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. শিল্পকলা
  2. যুক্তিবাদ
  3. পুঁজিবাদ সঠিক
  4. মানবধর্ম

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    নিকোবর দ্বীপ- এর মালিকানা কোন দেশের?

  3. 3

    Where is the setting of the play ‘Hamlet’?

  4. 4

    প্রতিনিধিত্ব মূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলতে কি বোঝায়?

  5. 5

    নির্বাণ’ ধারণাটি কোন ধর্মবিশ্বাসের সাথে সংশ্লিষ্ট?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল