মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি আব্দুল্লাহ আল মামুন রচিত নাটক?

সঠিক উত্তর

সুবচন নির্বাসনে

সঠিক উত্তর: সুবচন নির্বাসনে

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

•'সুবচন নির্বাসনে'- আব্দুল্লাহ আল মামুন রচিত নাটক ।

• সুবচন নির্বাসনে:
আবদুল্লাহ আল মামুনের একটি বিখ্যাত নাটক। নাটকের পটভূমি দেশের একটি মধ্যবিত্ত পরিবার। বাবা স্কুল শিক্ষক। ছেলে খোকন, তপন ও মেয়ে রানু নিয়েই তার পরিবার। স্কুল মাস্টার বাবা বাঙালি সমাজে প্রচলিত চিরন্তন কিছু সুবচনে বিশ্বাস করেন। আর তিনি চান-তার ছেলে-মেয়েরাও যেনো ওই সব আদর্শেই বড় হয়। বাবা বিশ্বাস করেন-‘সততাই মহৎ গুণ’, ‘লেখাপড়া করে যে- গাড়ি ঘোড়া চড়ে সে’,...ইত্যাদি।
বড় ছেলে খোকন চেষ্টা করেছে বাবার আদর্শেই চলতে। কিন্তু সমাজে চলতে গিয়ে পদে-পদে সে হোঁচট খেয়েছে। পড়াশোনা, চাকরি, সামাজিক জীবন-সবক্ষেত্রেই সে দেখেছে বাবার শিখিয়ে দেয়া আদর্শের পরাজয়। স্বাধীনতার পর এভাবেই দেশ থেকে ধীরে ধীরে সুবচন নির্বাসনে গিয়েছে। সেখানে স্থান করে নিয়েছে আদর্শহীনতা, নীতিহীনতা, কপটতা, ভণ্ডামি ইত্যাদি।

• আব্দুল্লাহ আল মামুন রচিত অন্যান্য নাটক:
- শপথ,
- এখনও দু:সময়,
- কোকিলারা,
- এখনও ক্রীতদাস,
- ইত্যাদি।

অন্যদিকে,
- 'সাতনরী হার' আবু জাফর ওবায়দুল্লাহ রচিত কাব্যগ্রন্থ।
- 'পদ্মা মেঘনা যমুনা' আবু জাফর শামসুদ্দীন রচিত উপন্যাস।
- 'রাঙাপ্রভাত' আবুল ফজল রচিত উপন্যাস।

উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, সৌমিত্র শেখর।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. সুবচন নির্বাসনে সঠিক
  2. সাতনরী হার
  3. পদ্মা মেঘনা যমুনা
  4. রাঙাপ্রভাত

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল