গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বুদ্ধগয়া
সঠিক উত্তর
সঠিক উত্তর: বুদ্ধগয়া
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
গৌতম বুদ্ধ:
- গৌতম বুদ্ধ বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা।
- তাঁর ব্যক্তিগত নাম সিদ্ধার্থ।
- তাঁর জন্ম খ্রিস্টপূর্ব ৬ষ্ঠ-৪র্থ শতাব্দীতে নেপালের কপিলাবস্তুর কাছে লুম্বিনীতে।
- গৌতম বুদ্ধ বুদ্ধগয়াতে (ভারতের বিহার রাজ্যে) অশ্বত্থ গাছের নীচে নির্বাণ লাভ করেন।
- গৌতম বুদ্ধ মহাপরিনির্বাণ লাভ করেন কুশিনারা, মাল্লা প্রজাতন্ত্র, মগধ রাজ্যে।
⇒ বুদ্ধ উপাধিটির অর্থ হল একজন আলোকিত সত্তা, যিনি অজ্ঞতার ঘুম থেকে জেগে উঠেছেন এবং যন্ত্রণা থেকে মুক্তি লাভ করেন।
- বৌদ্ধধর্মের সব রূপই গৌতম বুদ্ধের জীবনের বিভিন্ন ঘটনা উদযাপন করে, যার মধ্যে রয়েছে তাঁর জন্ম, জ্ঞানার্জন এবং নির্বাণে উত্তরণ।
- বুদ্ধ বিশ্ব-মানবতার কল্যাণে যে ধর্ম প্রচার করেছেন তার মূল লক্ষ্য হল নির্বাণ। নির্বাণপ্রাপ্ত ব্যক্তির পুনর্জন্ম হয় না। নির্বাণের মাধ্যমে বিমুক্তি আসে। বুদ্ধ নির্বাণ লাভের উপায় ও পথ প্রদর্শন করেছেন। দুঃখ থেকে মুক্তির একমাত্র উপায় নির্বাণ। সকল প্রকার তৃষ্ণা এবং জন্ম মৃত্যুর বিনাশ সাধনই হলো হলো নির্বাণ।
উল্লেখ্য,
- পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি জেলায় বৌদ্ধধর্মের স্মৃতিবিজড়িত স্থান তক্ষশীলা।
- গৌতম বুদ্ধের দিব্যজ্ঞান লাভের স্থান বুদ্ধগয়া।
- সারনাথ একটি উদ্যান যেখানে গৌতম বুদ্ধ সর্বপ্রথম ধর্ম নিয়ে ভেবেছিলেন। এই স্থানটি ভারতের উত্তর প্রদেশের বারানাশী শহর থেকে ১৩ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে অবস্থিত।
উৎস: i) Britannica.
ii) বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, SSC প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন