বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে সফল ল্যাপটপ কম্পিউটারের মডেলের নাম কী?
সঠিক উত্তর
সঠিক উত্তর: Osborne 1
সঠিক উত্তর
সঠিক উত্তর: Osborne 1
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
Osborne 1:
- বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে সফল এবং বহুল স্বীকৃত ল্যাপটপ কম্পিউটারের মডেলের নাম Osborne 1।
- অ্যাডাম অসবোর্ন ১৯৮১ সালের এপ্রিলে এটি তৈরি করেন, যার ওজন ছিল প্রায় ২৪.৫ পাউন্ড এবং এতে ৫ ইঞ্চির একটি মনিটর ছিল।
- প্রস্তুতকারক প্রতিষ্ঠান Osborne Computer Corporation।
- এটি ছিল প্রথম বহনযোগ্য (portable) কম্পিউটার।
IBM 650:
- IBM 650 হলো প্রথম প্রজন্মের (First Generation) কম্পিউটার।
- ১৯৫৩ সালে IBM কর্তৃক প্রবর্তিত এই কম্পিউটারটিতে ভ্যাকুয়াম টিউব (Vacuum Tubes) প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল।
- এটি ছিল বিশ্বের প্রথম গণ-উৎপাদিত (mass-produced) কম্পিউটারগুলোর অন্যতম, যা মূলত ম্যাগনেটিক ড্রাম মেমোরি ব্যবহার করত।
UNIVAC:
- UNIVAC (Universal Automatic Computer) হলো বিশ্বের প্রথম বাণিজ্যিকভাবে সফল সাধারণ-উদ্দেশ্যমূলক ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার, যা ১৯৫১ সালে জন মাউচলি এবং প্রেসপার একার্ট তৈরি করেন।
- এটি মূলত ভ্যাকুয়াম টিউব প্রযুক্তি, ম্যাগনেটিক টেপ ডেটা স্টোরেজ এবং মার্কারি ডিলে-লাইন মেমরি ব্যবহার করত।
- ১৯৫১ সালে মার্কিন আদমশুমারি ব্যুরোতে প্রথম এটি ব্যবহার করা হয়।
Macintosh:
- অ্যাপল ইনকর্পোরেটেড (Apple Inc.) দ্বারা ডিজাইন, উন্নত এবং উৎপাদিত পার্সোনাল কম্পিউটারের একটি পরিবার হলো ম্যাকিনটোশ বা ম্যাক (Mac)।
- ১৯৮৪ সালের ২৪ জানুয়ারি প্রথম ম্যাশিনটোশ কম্পিউটার মুক্তি পায়, যা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস (GUI) এবং মাউস ব্যবহার করে জনপ্রিয় হওয়া প্রথম সফল কম্পিউটার। বর্তমানে এগুলো Apple Silicon চিপ (M-series) এবং macOS দ্বারা চালিত।
উৎস:
১। IBM [Link]
২। Britannica [Link]
৩। US-CB [Link]
৪। EBSCO [Link]
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন