• জহির রায়হানের জীবদ্দশায় প্রকাশিত তাঁর একমাত্র গল্পগ্রন্থ — সূর্যগ্রহণ।
• জহির রায়হান: - তিনি ছিলেন চলচ্চিত্র নির্মাতা, লেখক। - ১৯৩৫ সালে তিনি ফেনী জেলায় জন্মগ্রহণ করেন। - তাঁর পিতা মওলানা মোহাম্মদ হাবিবুল্লাহ কলকাতা আলীয়া মাদ্রাসার অধ্যাপক এবং ঢাকা আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। - তাঁর প্রকৃত নাম মোহাম্মদ জহিরুল্লাহ । - ‘শহীদুল্লা কায়সার’ তাঁর ভাই ছিলেন। - ছাত্রজীবনেই তিনি লেখালেখিতে আগ্রহ প্রকাশ করেন। - ১৩৬২ বঙ্গাব্দে তাঁর প্রথম গল্পসংগ্রহ 'সূর্যগ্রহণ' প্রকাশিত হয়। - তাঁর সৃষ্টি তৎকালীন সমগ্র পাকিস্তানের প্রথম রঙিন ছবি - সঙ্গম । - নিগার পুরস্কার প্রাপ্ত ছবি - কাঁচের দেয়াল ।
উল্লেখ্য, - তাঁর পরিচালিত প্রথম ছবি - কখনো আসে নি। - নিগার পুরস্কার প্রাপ্ত ছবি - কাঁচের দেয়াল। - আরেক ফাল্গুন তাঁর ভাষা আন্দোলনভিত্তিক উপন্যাস।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর ও বাংলাপিডিয়া।