মূল বিষয়বস্তুতে যান

আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘মিলির হাতে স্টেনগান’ ছোটগল্পটি কোন গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত?

সঠিক উত্তর

দুধেভাতে উৎপাত

সঠিক উত্তর: দুধেভাতে উৎপাত

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা সাহিত্য ১ নম্বর

মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?

বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

- আখতারুজ্জামান ইলিয়াস রচিত ‘মিলির হাতে স্টেনগান’ ছোটগল্পটি ‘দুধেভাতে উৎপাত’ গল্পগ্রন্থের অন্তর্ভুক্ত।
---------------
• ‘দুধেভাতে উৎপাত’:
- ‘দুধেভাতে উৎপাত’ আখতারুজ্জামান ইলিয়াসের ছোটগল্পের সংকলন।
- ‘দুধেভাতে উৎপাত’ প্রথম প্রকাশিত হয় ১৯৮৫ সালে।
- সংকলনটিতে মোট চারটি গল্প অন্তর্ভুক্ত :
• মিলির হাতে স্টেনগান,
• দুধেভাতে উৎপাত,
• পায়ের নিচে জল এবং
• দখল।

"মিলির হাতে স্টেনগান" গল্প:
- আখতারুজ্জামান ইলিয়াস রচিত "মিলির হাতে স্টেনগান" গল্পটি মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সময়ের সামাজিক ও রাজনৈতিক স্বপ্নভঙ্গকে কেন্দ্র করে লেখা। ‘মিলির হাতে স্টেনগান’ লেখা হয়েছে এমন এক সময়কে কেন্দ্র করে, যখন যুদ্ধশেষে অর্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা ধীরে ধীরে ক্ষয় হতে থাকে। এখানে ‘স্টেনগান’ শুধু একটি অস্ত্র নয়; এটি মুক্তিযুদ্ধের মূল চেতনা এবং সেই চেতনার বিপথে যাওয়ার প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে।
---------------------
আখতারুজ্জামান ইলিয়াস:
- আখতারুজ্জামান ইলিয়াস (১৯৪৩–১৯৯৭) ছিলেন একজন বিশিষ্ট কথাসাহিত্যিক।
- তিনি ১৯৪৩ সালের ১২ ফেব্রুয়ারি গাইবান্ধার গোটিয়া গ্রামে মাতুলালয়ে জন্মগ্রহণ করেন।
- আখতারুজ্জামান ইলিয়াস বাংলাদেশ লেখক শিবিরের সঙ্গে যুক্ত ছিলেন।
- এদেশের প্রগতিশীল ও মানবতাবাদী সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলনের প্রতিও তাঁর পরোক্ষ সমর্থন ছিল।
- তাঁর লেখায় সমাজবাস্তবতা ও কালচেতনা গভীরভাবে প্রতিফলিত হয়েছে।
- তাঁর রচনাশৈলীর ক্ষেত্রে যে স্বকীয় বর্ণনারীতি ও সংলাপে কথ্যভাষার ব্যবহার লক্ষণীয় তা সমগ্র বাংলা কথাশিল্পে অনন্যসাধারণ।

- আখতারুজ্জামান ইলিয়াসের বিখ্যাত রচনার মধ্যে রয়েছে:
• ‘দোজখের ওম’ (ছোটগল্প সংকলন);
• অন্য ঘরে অন্য স্বর (ছোটগল্প সংকলন);
• জাল স্বপ্ন, স্বপ্নের জাল (ছোটগল্প সংকলন);
• ‘রেইনকোট’ (ছোটগল্প),
• 'মিলির হাতে স্টেনগান' (ছোটগল্প),
• ‘চিলেকোঠার সেপাই’ (উপন্যাস);
• ‘খোয়াবনামা’ (উপন্যাস);
• আর ‘সংস্কৃতির ভাঙা সেতু’ হলো ২২টি প্রবন্ধ নিয়ে গঠিত একটি প্রবন্ধগ্রন্থ।

উৎস:
সংশ্লিষ্ট গল্পগ্রন্থসমূহ;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. অন্য ঘরে অন্য স্বর
  2. দুধেভাতে উৎপাত সঠিক
  3. দোজখের ওম
  4. জাল স্বপ্ন, স্বপ্নের জাল

প্রশ্ন তথ্য

শ্রেণী
চাকুরী প্রস্তুতি - ৯ম থেকে ১৩তম গ্রেড
মার্ক
1.00

বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন

  1. 1মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
  2. 2

    কত সালে ‘দুর্গেশনন্দিনী’ উপন্যাস প্রথম প্রকাশিত হয়?

  3. 3

    মুনীর চৌধুরির ‘কবর’ নাটকের পেক্ষাপট কি?

  4. 4

    ‘নূরলদীনের সারাজীবন’ কী?

  5. 5

    বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল