• 'বাংলাদেশ' কবিতাটি আমিয় চক্রবর্তী রচিত 'অনিঃশেষ' কাব্যগ্রন্থের অন্তর্গত। - এটি অক্ষরবৃত্ত ছন্দে রচিত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে রচিত হয়েছে কবিতাটি।
• অমিয় চক্রবর্তী: - পশ্চিমবঙ্গের হুগলীর শ্রীরামপুরে তাঁর জন্ম। - অমিয় চক্রবর্তী তাঁর জীবনের প্রথম দিকে রবীন্দ্রনাথ ঠাকুরের নিকট-সান্নিধ্যে এসেছিলেন। - তিনি রবীন্দ্রনাথের ব্যক্তিগত সচিব ছিলেন এবং তাঁর সঙ্গে বহুদেশে ভ্রমণ করেছেন। - তিরিশের পঞ্চকবির মধ্যে তিনি অন্যতম একজন।
• অমিয় চক্রবর্তী রচিত কাব্যগ্রন্থ: - কবিতাবলী (প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ), - উপহার, - অনিঃশেষ - খসড়া, - এক মুঠো, - মাটির দেওয়াল, - অভিজ্ঞান বসন্ত, - হারানো অর্কিড, - পুষ্পিত ইমেজ, - অমরাবতী ইত্যাদি।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর, বাংলাপিডিয়া।