মূল বিষয়বস্তুতে যান

কোন বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ‘ন’ কখনো ‘ণ’ হয় না?

সঠিক উত্তর

ত-বর্গীয় বর্ণ

সঠিক উত্তর: ত-বর্গীয় বর্ণ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

ত-বর্গীয় বর্ণের সঙ্গে যুক্ত ন কখনো ণ হয় না।
- যেমন— অন্ত, গ্রন্থ, ক্রন্দন।
-----
• ণ-ত্ব বিধান:
- বাংলা ভাষায় সাধারণত মূর্ধন্য ণ ধ্বনির ব্যবহার দেখা যায় না।
- তাই দেশি, তদ্ভব ও বিদেশি শব্দে সাধারণত ন ব্যবহৃত হয়।
- কিন্তু তৎসম বা সংস্কৃত শব্দে মূর্ধন্য ণ এবং দন্ত্য ন-এর সঠিক ব্যবহারের যে নিয়ম, তাকে ণত্ব বিধান বলা হয়।

- ট-বর্গীয় ধ্বনির আগে তৎসম শব্দে সব সময় মূর্ধন্য ণ ব্যবহৃত হয়।
- যেমন— ঘণ্টা, লণ্ঠন, কাণ্ড ইত্যাদি।

- ঋ, র, ষ-এর পরে মূর্ধন্য ণ হয়।
- যেমন— ঋণ, তৃণ, বর্ণ, কারণ, মরণ, ব্যাকরণ, ভীষণ, ভাষণ, উষ্ণ ইত্যাদি।

- ঋ, র, ষ-এর পরে স্বরধ্বনি, য-ফলা, ব-ফলা, এবং ক-বর্গীয় ও প-বর্গীয় ধ্বনি থাকলে পরবর্তী ন-ও মূর্ধন্য ণ হয়।
- যেমন— হরিণ, অর্পণ, লক্ষণ, রুক্মিণী, ব্রাহ্মণ ইত্যাদি।

- সমাসবদ্ধ শব্দে সাধারণত ণত্ব বিধান প্রযোজ্য হয় না, সেখানে দন্ত্য ন ব্যবহৃত হয়।
- যেমন—
- ত্রিনয়ন, সর্বনাম, দুর্নীতি, দুর্নাম, দুর্নিবার, পরনিন্দা, অগ্রনায়ক।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি, (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. চ-বর্গীয় বর্ণ
  2. ত-বর্গীয় বর্ণ সঠিক
  3. ট-বর্গীয় বর্ণ
  4. প-বর্গীয় বর্ণ

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল