মাথাপিছু আয়, জীবনযাত্রার মান, জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতি ও কার্যকর অর্থব্যবস্থার প্রেক্ষিতে 'বাংলাদেশ' কোন ধরনের দেশ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: উন্নয়নশীল দেশ
সঠিক উত্তর
সঠিক উত্তর: উন্নয়নশীল দেশ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
মাথাপিছু আয়, জীবনযাত্রার মান, জ্ঞান-বিজ্ঞানের অগ্রগতি, কার্যকর অর্থব্যবস্থার প্রেক্ষিতে প্রচলিত অর্থে পৃথিবীর দেশসমূহকে তিনটি শ্রেণিতে ভাগ করা হয়।
যথা-
ক. উন্নত দেশ। যেমন- যুক্তরাষ্ট্র, জাপান।
খ. অনুন্নত দেশ। যেমন- সিয়েরা লিওন, ইথিওপিয়া।
গ. উন্নয়নশীল দেশ। যেমন- বাংলাদেশ।
উল্লেখ্য,
- বিশ্বব্যাংক (World Bank) মাথাপিছু আয়ের ভিত্তিতে পৃথিবীর দেশসমূহকে চার শ্রেণিতে বিভাজন করেন।
যথা:
(১) নিম্ন শ্রেণির আয়ের দেশ,
(২) নিম্ন মধ্য শ্রেণির আয়ের দেশ,
(৩) উচ্চ মধ্য শ্রেণির আয়ের দেশ এবং
(৪) উচ্চ শ্রেণির আয়ের দেশ।
উৎস: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (এসএসসি প্রোগ্রাম) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন