‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের রচয়িতা কে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: মীর মশাররফ হোসেন
সঠিক উত্তর
সঠিক উত্তর: মীর মশাররফ হোসেন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ‘বিষাদ সিন্ধু’ উপন্যাসের রচয়িতা- মীর মশাররফ হোসেন।
--------
• ‘বিষাদ সিন্ধু':
- মীর মশাররফ হোসেনের সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম হলো কারবালার যুদ্ধকে উপজীব্য করে লেখা উপন্যাস 'বিষাদ সিন্ধু'।
- এর তিনটি খণ্ড হলো:
• মহররম পর্ব,
• উদ্ধার পর্ব ও
• এজিদ বধ পর্ব।
- বিষাদ সিন্ধু হিজরি ৬১ সালের কারবালার ঘটনাসহ ইমাম হাসান ও ইমাম হোসাইনের জীবন, শাহাদাত এবং এজিদের ষড়যন্ত্র ও সিংহাসন দখলের ইতিহাসকে ফুটিয়ে তোলে।
- প্রধান চরিত্র:
ইমাম হোসাইন,
ইমাম হাসান,
এজিদ,
সীমার ও
জয়নব।
----------------
• মীর মশাররফ হোসেন:
- মীর মশাররফ হোসেন (১৮৪৭-১৯১২) ছিলেন একজন বাঙালি ঔপন্যাসিক, নাট্যকার ও প্রাবন্ধিক।
- তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান গদ্যশিল্পী ও মুসলিম সাহিত্যিকদের পথিকৃৎ।
- মীর মশাররফ হোসেনের প্রচলিত ছদ্মনাম ছিল ‘গাজী মিয়া’।
- তিনি আরও যেসব ছদ্মনাম ব্যবহার করতেন: গৌড়তটবাসী মশা, উদাসীন পথিক।
- তিনি গো-জীবন নামক প্রবন্ধ রচনা করে মামলায় জড়িয়ে পড়েন।
- গ্রামবার্তা প্রকাশিকা’ (১৮৬৩), পত্রিকার মাধ্যমেই তিনি সাহিত্যজীবনে প্রবেশ করেন - যার সম্পাদক ছিলেন কাঙ্গাল হরিনাথ।
- তাঁর নাটকগুলির মধ্যে উল্লেখযোগ্য:
• 'বসন্তকুমারী' ও
• 'জমিদার দর্পণ'।
• মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনা হচ্ছে গাজী মিয়াঁর বস্তানী।
- তার রচিত প্রহসন হচ্ছে: 'এর উপায় কি'।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন