সমাচার দর্পণ: - 'সমাচার দর্পণ' হলো প্রথম বাংলা সংবাদপত্র। - জন ক্লার্ক মার্শম্যানের সম্পাদনায় ২৩ মে ১৮১৮ সালে প্রকাশিত হয় প্রথম বাংলা সংবাদপত্র 'সমাচার দর্পণ'। - এটি ছিল একটি সাপ্তাহিক পত্রিকা। - পত্রিকায় সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের সংবাদ, সরকারি বিজ্ঞপ্তি, ব্রিটেনের খবর, ইউরোপিয়ান দেশগুলোর সংবাদ, জন্ম-মৃত্যু ও বিবাহের সংবাদ, চলতি বিষয় এবং ভারতের ইতিহাস-ঐতিহ্যের সংবাদকে বেশি গুরুত্ব দেওয়া হতো। - সংবাদপত্রটি শ্রীরামপুর খ্রিস্টান মিশনের আর্থিক সহযোগিতায় প্রকাশিত হলেও এতে কোনো ধরনের ধর্মীয় গোঁড়ামি বা ধর্মীয় প্রভাব ছিল না।
অন্যদিকে, - 'দিগদর্শন' হলো প্রথম বাংলা সাময়িকপত্র। - 'বাঙ্গাল গেজেট' হলো দ্বিতীয় বাংলা সাপ্তাহিক পত্রিকা।