• 'নবীন' শব্দের প্রকৃতি প্রত্যয় — নব + নীন (ঈন)।
সঠিক উত্তর- গ) নব + ঈন এবং ঘ) নব + নীন।
অপশনে দ্বৈত উত্তর থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
• সংস্কৃত তদ্ধিত প্রত্যয়:
ষ্ণ, ফি, ফ্য, ফিক, ইত, ইমন, ইল, ইষ্ট, ঈন, তর, তম, তা, ত্ব, নীন, নীয়, বতুপ্, বিন্, র, ল প্রভৃতি সংস্কৃত তদ্ধিত প্রত্যয়যোগে যে সমস্ত শব্দ গঠিত হয়, সেগুলো বাংলা ভাষায় ব্যবহৃত হয়।
. নীন (ঈন)- প্রত্যয়: তৎসম্পর্কিত অর্থে বিশেষণ গঠনে
সর্বজন + নীন = সর্বজনীন,
কুল + নীন = কুলীন,
নব + নীন = নবীন।
• তা ও ত্ব-প্রত্যয় যোগে গঠিত শব্দ: বিশেষ্য গঠনে
বন্ধু + তা = বন্ধুতা,
শত্রু + তা = শত্রুতা।
বন্ধু + ত্ব = বন্ধুত্ব,
গুরু+ত্ব = গুরুত্ব।
ঘন + ত্ব = ঘনত্ব,
মহৎ + ত্ব = মহত্ত্ব।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ নবম দশম শ্রেণি -২০১৮ সালের শিক্ষাবর্ষ।