ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানের কোন অনুচ্ছেদে বর্ণিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৪১ নং অনুচ্ছেদ
সঠিক উত্তর
সঠিক উত্তর: ৪১ নং অনুচ্ছেদ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
কোনটিকে বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে?
বিশ্বের প্রায় ২০ শতাংশ অক্সিজেন যোগান দেয়া বন আমাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস। তেমনি বাংলাদেশের ফুসফুস বলা যেতে পারে সুন্দরবনকে। কারণ এক গবেষণার তথ্য মতে, সুন্দরবন আমাদের ২৪টি ইকোসিস্টেম সেবা প্রদান করে যাচ্ছে। এর মধ্যে অন্যতম হলো অক্সিজেন যোগান ও কার্বন ডাই-অক্সাইড শোষণ করা, উপকূলীয় এলাকা রক্ষা, সাইক্লোন-জলোচ্ছ্বাস থেকে জানমালের ক্ষয়ক্ষতি হ্রাস, অফুরন্ত জীবন-জীবিকার উৎস ইত্যাদি।
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ধর্মীয় স্বাধীনতার অধিকার:
- বাংলাদেশের সংবিধানের ৪১ নম্বর অনুচ্ছেদে 'ধর্মীয় স্বাধীনতার অধিকার' বর্ণিত হয়েছে।
- এটি সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত তৃতীয় ভাগের অন্তর্ভুক্ত।
- সংবিধানের এই ধারা অনুযায়ী, আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা সাপেক্ষে প্রত্যেক নাগরিকের ধর্মীয় স্বাধীনতায় সম-অধিকার নিশ্চিত করা হয়েছে।
⇒ অনুচ্ছেদ ৪১: ধর্মীয় স্বাধীনতা
(১) আইন, জনশৃঙ্খলা ও নৈতিকতা-সাপেক্ষে
(ক) প্রত্যেক নাগরিকের যে কোন ধর্ম অবলম্বন, পালন বা প্রচারের অধিকার রহিয়াছে;
(খ) প্রত্যেক ধর্মীয় সম্প্রদায় ও উপ-সম্প্রদায়ের নিজস্ব ধর্মীয় প্রতিষ্ঠানের স্থাপন, রক্ষণ ও ব্যবস্থাপনার অধিকার রহিয়াছে।
(২) কোন শিক্ষা-প্রতিষ্ঠানে যোগদানকারী কোন ব্যক্তির নিজস্ব ধর্ম-সংক্রান্ত না হইলে তাঁহাকে কোন ধর্মীয় শিক্ষাগ্রহণ কিংবা কোন ধর্মীয় অনুষ্ঠান বা উপাসনায় অংশগ্রহণ বা যোগদান করিতে হইবে না।
অন্যদিকে,
৪০ নং অনুচ্ছেদ: পেশা বা বৃত্তির স্বাধীনতা।
৪২ নং অনুচ্ছেদ: সম্পত্তির অধিকার।
৪৩ নং অনুচ্ছেদ: গৃহ ও যোগাযোগের রক্ষণ।
তথ্যসূত্র: বাংলাদেশের সংবিধান।
রেফারেন্স মাত্র
বাংলাদেশ বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন