ই-মেইল ক্লায়েন্টে সার্ভার থেকে আগত ই-মেইল ডাউনলোড করার জন্য কোন প্রোটোকল ব্যবহৃত হয়?
সঠিক উত্তর
সঠিক উত্তর: POP3
সঠিক উত্তর
সঠিক উত্তর: POP3
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিচের কোনটি Anti- Virus Software নয়?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• ই-মেইল ক্লায়েন্টে মেইল সার্ভার থেকে স্থানীয় ডিভাইসে (যেমন—কম্পিউটার বা মোবাইল) ই-মেইল সম্পূর্ণভাবে ডাউনলোড করে পড়ার জন্য POP3 (Post Office Protocol version 3) ব্যবহৃত হয়। POP3 একটি ক্লায়েন্ট-সার্ভার প্রোটোকল যা ইমেইল সার্ভার থেকে ব্যবহারকারীর ইমেইল ক্লায়েন্টে মেইল ডাউনলোড করতে ব্যবহৃত হয়। যখন ব্যবহারকারী তার মেইল ক্লায়েন্ট খুলে সার্ভারের সাথে সংযোগ স্থাপন করে, POP3 সার্ভার থেকে নতুন ইমেইলগুলো নিয়ে আসে এবং স্থানীয় কম্পিউটারে সংরক্ষণ করে। এতে ইমেইল পড়া এবং অফলাইনেও ব্যবহার করা সহজ হয়।
- অন্যদিকে TCP হল যোগাযোগের প্রোটোকল, HTTP ওয়েব পেজ অ্যাক্সেসের জন্য এবং SMTP ইমেইল পাঠানোর জন্য ব্যবহৃত হয়, তাই ইমেইল ডাউনলোডের ক্ষেত্রে মূলত POP3 প্রোটোকলই ব্যবহৃত হয়।
- উত্তর: খ) POP3
• ই-মেইল:
- ১৯৭১ সালে আরপানেট ইলেকট্রনিক মাধ্যমে পত্রালাপের সূচনার মাধ্যমে প্রথম ইমেইল সিস্টেম চালু করেন রেমন্ড স্যামুয়েল টমলিসন।
- ইলেকট্রনিক মেইল বা ই-মেইল হলো একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোন বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি।
- ই-মেইল ঠিকানায় @ চিহ্নটি অবশ্যই থাকতে হয়।
- একটি ইমেইল ঠিকানা ইউজার আইডি ও ডোমেইন নেম নিয়ে গঠিত।
- abc@def.com এ @ অংশের পূর্বে থাকে ইউজার আইডি এবং @ অংশের পরে থাকে ডোমেইন নেম।
- ই-মেইল সার্ভারে POP, IMAP এবং SMTP প্রোটোকল ব্যবহার করা হয়।
• POP:
- POP এর পূর্ণরূপ হল Post Office Protocol.
- ব্যবহারকারী যে সকল মেইল গ্রহণ করে বা তার কাছে আসে সেগুলোকে অন্তর্মুখী বা ইনকামিং মেইল বলা হয়।
- মেইল সার্ভার থেকে ইনকামিং মেইল গ্রহণ করার জন্য সর্বাধিক জনপ্রিয় প্রোটোকল POP3.
• SMTP:
- SMTP এর পূর্ণরূপ হল Simple Mail Transfer Protocol.
- মেল সার্ভার এবং অন্যান্য বার্তা স্থানান্তর এজেন্ট মেল বার্তা পাঠাতে এবং গ্রহণ করতে SMTP ব্যবহার করে।
• IMAP:
- IMAP এর পূর্ণরূপ হল Internet Message Access Protocol.
- IMAP প্রটোকল ব্যবহার করে মেইল বক্সে শুধু প্রবেশ করা যায়।
উৎস:
১. তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, একাদশ - দ্বাদশ শ্রেণি।
২. মাইক্রোসফট।
৩. ১। Computer & ICT Cloud [Live Publications].
রেফারেন্স মাত্র
কম্পিউটার ও তথ্য প্রযুক্তি বিষয়ের আরও প্রশ্ন