মেধাবী
Toggle menu

আগরতলা ষড়যন্ত্র মামলায় মোট অভিযুক্তের সংখ্যা ছিলো কত?

সঠিক উত্তর
৩৫ জন

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

১৯৬৮ সালের ৩ জানুয়ারি পাকিস্তান সরকার আগরতলা ষড়যন্ত্র মামলা দায়ের করে।
১৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে এই মামলায় অভিযুক্ত করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ এই মামলার মোট আসামি ছিলো ৩৫ জন।
অন্য অভিযুক্তরা হলেন
কমান্ডার মোয়াজ্জেম হোসেন
স্টুয়ার্ড মুজিবুর রহমান
প্রাক্তন এলএস সুলতান উদ্দিন আহমেদ
সিডিআই নূর মোহাম্মদ
আহমেদ ফজলুর রহমান সিএসপি
ফ্লাইট সার্জেন্ট মাহফিজউল্লাহ
প্রাক্তন কর্পোরাল আবুল বাশার
মোহাম্মদ আবদুস সামাদ
প্রাক্তন হাবিলদার দলিল উদ্দিন
রুহুল কুদ্দুস সিএসপি
ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক
ভূপতিভুষণ চৌধুরী ওরফে মানিক চৌধুরী
বিধানকৃষ্ণ সেন
সুবাদার আবদুর রাজ্জাক
প্রাক্তন হাবিলদার ক্লার্ক মুজিবুর রহমান
প্রাক্তন ফ্লাইট সার্জেন্ট মো. আবদুর রাজ্জাক
সার্জেন্ট জহুরুল হক
মো. খুরশীদ
খান মোহাম্মদ শামসুর রহমান সিএসপি
হাবিলদার আজিজুল হক
মাহফুজুল বারী
সার্জেন্ট শামসুল হক
শামসুল আলম এএমসি
ক্যাপ্টেন মো. আবদুল মোতালেব
ক্যাপ্টেন এ শওকত আলী মিয়া
ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা এএমসি
ক্যাপ্টেন এ.এন.এম নুরুজ্জামান
সার্জেন্ট আবদুল জলিল
মো. মাহবুব উদ্দিন চৌধুরী
লে. এস.এম.এম রহমান
প্রাক্তন সুবেদার এ.কে.এম তাজুল ইসলাম
মোহাম্মদ আলী রেজা
ক্যাপ্টেন খুরশিদ উদ্দিন আহমেদ এএমসি এবং
লে. আবদুর রউফ।
ঢাকা ক্যান্টনমেন্টে ১৯ জুন কঠোর নিরাপত্তার মধ্যে এই মামলার বিচারকার্য শুরু হয়।
মামলার বিচারের জন্যে গঠিত তিন সদস্যের ট্রাইব্যুনালের চেয়ারম্যান ছিলেন বিচারপতি এস এ রহমান। অপর দুই সদস্য হলেন এম আর খান এবং মুকসুমুল হাকিম।
বঙ্গবন্ধুর পক্ষে কৌশুলী ছিলেন ব্রিটিশ আইনজীবী টমাস উইলিয়াম, আব্দুস সালাম খান, আতাউর রহমান খান প্রমুখ।
সরকার পক্ষের কৌশুলী ছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী মনজুর কাদের এবং অ্যাডভোকেট জেনারেল টি এইচ খান।
এই মামলার আসামি সার্জেন্ট জহুরুল হককে ১৫ ফেব্রুয়ারি ১৯৬৯ ঢাকা ক্যান্টনমেন্টে বন্দি অবস্থায় গুলি করে হত্যা করা হয়।
এতে আন্দোলন আরো প্রবল হয় এবং ফলশ্রুতিতে আইয়ুব খান সরকার ১৯৬৯ সালের ২২শে ফেব্রয়ারি আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করে বঙ্গবন্ধু সহ সকল রাজবন্দিদের মুক্তিদানে বাধ্য হয়।
(সূত্রঃ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা : নবম-দশম শ্রেণী, অসমাপ্ত আত্মজীবনী এবং বাংলাপিডিয়া)

সকল অপশন

রেফারেন্স মাত্র

২৮ জন
৩৪ জন
৩৫ জন সঠিক
৩৬ জন

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলাদেশ বিষয়াবলি
শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন

বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড

ডাউনলোড করুন

মেধাবী অ্যাপ

বিনামূল্যে • ৪.৯★

ডাউনলোড