অরেঞ্জ বিপ্লবের কেন্দ্রস্থল কোন শহর ছিল?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কিয়েভ
সঠিক উত্তর
সঠিক উত্তর: কিয়েভ
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
অরেঞ্জ বিপ্লব:
- 'অরেঞ্জ বিপ্লব' সংঘটিত হয় ইউক্রেনে।
- অরেঞ্জ বিপ্লব ছিল একটি ধারাবাহিক প্রতিবাদ এবং রাজনৈতিক ঘটনা।
- এটি সংঘটিত হয়েছিল ২০০৪ সালে।
- ইউক্রেনের রাজধানী কিয়েভ ছিল নাগরিক প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রবিন্দু।
- ২০০৪ সালে ইউক্রেনে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি এবং ব্যাপক দুর্নীতির অভিযোগ তুলে এ আন্দোলনের সূত্রপাত।
• পটভূমি:
- ২০০৪ সালের নভেম্বরে ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনে দুই প্রধান প্রার্থী ছিলেন:
- ভিক্টর ইয়ানুকোভিচ — রাশিয়াপন্থী, তৎকালীন প্রধানমন্ত্রী।
- ভিক্টর ইউশচেঙ্কো — পশ্চিমাপন্থী, বিরোধী নেতা।
- দ্বিতীয় দফা ভোটে ইয়ানুকোভিচকে বিজয়ী ঘোষণা করা হলে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগ ওঠে।
• আন্দোলনের চিত্র:
- লক্ষাধিক মানুষ কিয়েভের মাইদান স্কয়ারে জমায়েত হন।
- বিক্ষোভকারীরা কমলা রঙের পোশাক, ব্যানার ও পতাকা বহন করেন — এ থেকেই "অরেঞ্জ বিপ্লব" নাম হয়।
- আন্দোলন ছিল মূলত শান্তিপূর্ণ।
উৎস: Britannica.com.
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন