হৃৎপিণ্ড কোন ধরনের পেশি দ্বারা গঠিত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি
সঠিক উত্তর
সঠিক উত্তর: বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হলো –
বিজ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
- হৃৎপিণ্ডের পেশিকে কার্ডিয়াক পেশি বলা হয়। এটি অনৈচ্ছিক (নিজে নিজে কাজ করে), কিন্তু গঠন ও কার্যপ্রণালীর দিক থেকে সাধারণ অনৈচ্ছিক পেশি থেকে ভিন্ন, তাই একে বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি বলা হয়।
হৃৎপিণ্ডের গঠন:
- হৃৎপিণ্ড বক্ষ গহ্বরের বাম দিকে দুই ফুসফুসের মাঝখানে অবস্থিত একটি ত্রিকোণাকার ফাঁপা অঙ্গ।
- এটি হৃৎপেশি নামক এক বিশেষ ধরনের অনৈচ্ছিক পেশি দ্বারা গঠিত।
- এটি পেরিকার্ডিয়াম নামক পাতলা পর্দা দ্বারা আবৃত থাকে।
- হৃৎপিণ্ডের প্রাচীরে তিনটি স্তর থাকে।
যথা-
১। বহিঃস্তর বা এপিকার্ডিয়াম:
- বহিঃস্তর মূলত যোজক কলা দ্বারা গঠিত। এতে বিক্ষিপ্তভাবে চর্বি থাকে। এটি আবরণী কলা দিয়ে আবৃত থাকে।
২। মধ্যস্তর মায়োকার্ডিয়াম:
- এটি বহিঃস্তর এবং অন্তঃস্তরের মাঝখানে অবস্থান করে। এটি দৃঢ় অনৈচ্ছিক পেশি দিয়ে গঠিত।
৩। অন্তঃস্তর এন্ডোকার্ডিয়াম:
- এটি সব থেকে ভেতরের স্তর। হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো অন্তঃস্তর দিয়ে আবৃত থাকে। অন্তঃস্তরটি হৃৎপিণ্ডের কপাটিকাগুলোকেও আবৃত করে রাখে। হৃৎপিণ্ডের ভেতরের স্তর ফাঁপা এবং চারটি প্রকোষ্ঠে বিভক্ত।
উৎস: জীববিজ্ঞান, নবম-দশম শ্রেণি এবং Science Expert, Live Publications.
রেফারেন্স মাত্র
বিজ্ঞান বিষয়ের আরও প্রশ্ন