পিং পং ডিপলোমেসির পিং পং অর্থ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: টেবিল টেনিস
সঠিক উত্তর
সঠিক উত্তর: টেবিল টেনিস
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর হলো জম্মু-কাশ্মীর ও লাদাখ। বর্তমানে জম্মু-কাশ্মীর ও লাদাখ ভারতের দুটি কেন্দ্রশাসিত অঞ্চল। আজাদ কাশ্মীর এবং গিলগিট ও বালটিস্তান পাকিস্তান নিয়ন্ত্রিত।
আন্তর্জাতিক বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ পিং পং ডিপলোমেসির পিং পং অর্থ টেবিল টেনিস।
পিং পং ডিপলোমেসি:
- যুক্তরাষ্ট্রের সাথে চীনের সম্পর্ক উন্নয়নে টেবিল টেনিস বা পিংপং খেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, ইতিহাসে এই ঘটনা পিংপং ডিপ্লোমেসি নামে পরিচিত।
- যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে দীর্ঘদিনের বৈরী সম্পর্ক কমাতে টেবিল টেনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাসে এই ঘটনাটি “পিং পং ডিপ্লোমেসি” নামে পরিচিত।
- এই কূটনৈতিক উদ্যোগের ফলে প্রায় দুই দশক ধরে চলমান চীন-মার্কিন উত্তেজনা প্রশমিত হওয়ার পথ তৈরি হয়।
- ১৯৪৯ সালে মাও সেতুং-এর নেতৃত্বে চীনে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে।
- ১৯৭১ সালে জাপানের নাগোয়ায় অনুষ্ঠিত ৩১তম বিশ্ব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া মার্কিন দলকে চীন সফরের আমন্ত্রণ জানায় বেইজিং।
- এই আমন্ত্রণ দুই দেশের মধ্যে দীর্ঘদিনের অচলাবস্থা নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
- ১৯৪৯ সালের পর এটিই ছিল কোনো মার্কিন প্রতিনিধিদলের প্রথম চীন সফর।
- ঐতিহাসিক এই সফরের মাধ্যমে চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হয়।
- ১৯৭১ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার গোপনে চীন সফর করেন।
- পরবর্তীতে ১৯৭২ সালে চীনের টেবিল টেনিস দল যুক্তরাষ্ট্র সফর করে, যা পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করে।
- ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন চীন সফর করেন এবং এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক স্বাভাবিকীকরণের প্রক্রিয়া দ্রুত অগ্রসর হয়।
তথ্যসূত্র - ব্রিটানিকা।
রেফারেন্স মাত্র
আন্তর্জাতিক বিষয়ের আরও প্রশ্ন