নিচের কোনটি ‘কর্তৃবাচ্যে’ গঠিত ‘অন’ প্রত্যয়ান্ত শব্দ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: √বৃধ্ + অন = বর্ধন
সঠিক উত্তর
সঠিক উত্তর: √বৃধ্ + অন = বর্ধন
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
নিম্নবিবৃত স্বরধ্বনি কোনটি?
আ ধ্বনিটি উচ্চারণের সময় জিহ্বার অবস্থান হয় সব থেকে নিম্নে হয়। তাই নিম্ন বিবৃত স্বরধ্বনি বলে।
বাংলা ব্যাকরণ বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• কর্তৃবাচ্যে’ গঠিত ‘অন’ প্রত্যয়ান্ত শব্দ- √বৃধ্ + অন = বর্ধন।
-----
• সংস্কৃত কৃৎ প্রত্যয়: অন (অনট):
- ধাতুর সাথে ‘অন’ প্রত্যয় যুক্ত হয়ে বিভিন্ন বাচ্যে (কর্তা, কর্ম, করণ, ভাব ইত্যাদি) নতুন শব্দ গঠিত হয়।
- যেমন:
• কর্তৃবাচ্যে:
- কর্তা নিজে যখন কাজটি করে বা কাজের উৎস হিসেবে কাজ করে:
- √নন্দ্ + অন = নন্দন,
- √সাধ্ + অন = সাধন,
- √বৃধ্ + অন = বর্ধন।
-------
অন্যদিকে,
• ভাববাচ্যে:
- ক্রিয়ার কাজ বা ক্রিয়ার ভাবটিকেই যখন প্রধানভাবে বোঝানো হয়:
- √গম্ + অন = গমন,
- √শী + অন = শয়ন,
- √কৃ + অন = করণ।
• করণবাচ্যে:
- যা দ্বারা কাজটি সম্পন্ন করা হয় (উপকরণ হিসেবে):
- √নী + অন = নয়ন,
- √চর্ + অন = চরণ।
• অধিকরণবাচ্যে:
- যে স্থানে বা আধার হিসেবে কাজটি ঘটে:
- √শী + অন = শয়ন,
- √স্থা + অন = স্থান,
- √ভূ + অন = ভুবন,
- উদ্-√যা + অন = উদ্যান।
উৎস: ভাষা-শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা ব্যাকরণ বিষয়ের আরও প্রশ্ন