ফররুখ আহমদ ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন তাঁর কোন কাব্যগ্রন্থের জন্য?
সঠিক উত্তর
সঠিক উত্তর: হাতেম তায়ী
সঠিক উত্তর
সঠিক উত্তর: হাতেম তায়ী
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
হাতেম তায়ী:
- ফররুখ আহমদের একটি বিখ্যাত কাহিনী কাব্য "হাতেম তায়ী"।
- তিনি ১৯৬৬ সালে আদমজি পুরস্কার লাভ করেন 'হাতেম তায়ী' এর জন্য।
ফররুখ আহমদ:
- তিনি ১৯১৮ সালের ১০ জুন মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে জন্মগ্রহণ করেন।
- ফররুখ আহমদ ছিলেন মুসলিম পুনর্জাগরণবাদী কবি।
- ফররুখ আহমদ রচিত শ্রেষ্ঠ এবং প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’।
- ১৯৪৪ সালে কলকাতার দুর্ভিক্ষের পটভূমিতে ‘লাশ’ কবিতা লিখে তিনি প্রথম খ্যাতি অর্জন করেন।
- তিনি 'পাখির বাসা' শিশুতোষ গ্রন্থের জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন ১৯৬৬ সালে।
- ‘মুহূর্তের কবিতা’ ফররুখ আহমদ রচিত একটি সনেট সংকলন।
- ১৯৭৪ সালের ১৯ অক্টোবর ঢাকায় তাঁর মৃত্যু হয়।
• তাঁর রচিত অন্যান্য কাব্যগ্রন্থসমূহ হলো:
- সাত সাগরের মাঝি,
- সিরাজাম মুনীরা,
- নৌফেল ও হাতেম,
- মুহূর্তের কবিতা,
- সিন্দাবাদ,
- নতুন লেখা,
- হাবেদা মরুর কাহিনী।
• তাঁর শিশুতোষ রচনা:
- পাখির বাসা (১৯৬৫),
- হরফের ছড়া (১৯৭০),
- ছড়ার আসর (১৯৭০) ইত্যাদি ।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা ও বাংলাপিডিয়া।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন