রোবটিক্স: - রোবটিক্স: প্রযুক্তির যে শাখায় রোবটের নকশা, ডিজাইন, গঠন, পরিচালন প্রক্রিয়া, কাজ ও প্রয়োগক্ষেত্র সম্পর্কে আলোচনা করা হয়। - রোবটিক্স (Robotics) শব্দটির উৎপত্তি হয়েছে স্লাভিক শব্দ robota (রোবটা) থেকে। - যার ইংরেজি হলো robot (রোবট)। - রোবট এর আভিধানিক অর্থ হল শ্রমিক, দাস বা কর্মী। - চেক লেখক ক্যারেল ক্যাপেক ১৯২১ সালে Rossurovi Univerzilni Roboti নামে একটি সাইন্স ফিকশন গল্প লিখেন। - যা তিনি শ্রমিক বা কর্মী অর্থে সর্বপ্রথম 'robota' শব্দের ব্যবহার করেন। - ১৯৫০ সালে আমেরিকান প্রকৌশলী, গণিতবিদ ও উদ্যোক্তা যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গার; - এবং জর্জ চার্লস ডে মিলে সর্বপ্রথম ইউনিমেট নামে শিল্পে ব্যবহার উপযোগী রোবট উদ্ভাবন করেন। - যোসেফ ফ্রেডরিক এঙ্গেলবার্গারকে রোবটিক্সের জনক বলা হয়।
উল্লেখ্য, - আধুনিক রোবটিক্স (১৯৯০ – বর্তমান): - রুম্বা (২০০২): আইরোবট কোম্পানি রুম্বা রোবট ভ্যাকুয়াম ক্লিনার তৈরি করে, যা ঘরোয়া কাজে ব্যবহৃত হয়। - সোফিয়া (২০১৭): হ্যানসন রোবটিক্সের তৈরি সোফিয়া রোবট কৃত্রিম বুদ্ধিমত্তা ও মানবসদৃশ চেহারার জন্য পরিচিত। - অ্যামাজনের রোবট (২০২৫): অ্যামাজন তাদের গুদামে রোবট ব্যবহার করে পণ্য নির্বাচন ও সরবরাহ প্রক্রিয়া উন্নত করেছে।