বিজয় দিবস-২০২৪:- ১৬ই ডিসেম্বর বিজয় দিবস বাংলাদেশের স্বাধীনতা অর্জনের দিন।
- ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ শহীদের আত্মত্যাগ ও ২ লাখ নারীর সম্ভ্রমের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে জন্ম নেয়।
- এই দিনে বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদ হওয়া সেনাদের স্মরণে বিভিন্ন অনুষ্ঠান এবং শ্রদ্ধা নিবেদন করা হয়।
- ২০২৪ সালের বিজয় দিবসে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট জোসে রামোস-হোর্তা সাভারের জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।- প্রধান উপদেষ্টা এবং পূর্ব তিমুরের প্রেসিডেন্ট সেখানে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন।
উল্লেখ্য,
১৯৯৬ সালে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী রামোস-হোর্তা একজন স্বাধীনতা সংগ্রামী এবং মহান লেখক।
তথ্যসূত্র: বাংলাদেশ সংবাদ সংস্থা।[
link]