মূল বিষয়বস্তুতে যান
মেধাবী

বর্তমানে বাংলাদেশে সব মার্চেন্ট পর্যায়ে 'বাংলা কিউআর' কোডের ব্যবহার কবে থেকে বাধ্যতামূলক করা হয়েছে?

সঠিক উত্তর

১ জুলাই, ২০২৬

সঠিক উত্তর: ১ জুলাই, ২০২৬

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

সাম্প্রতিক বিষয়াবলি ১ নম্বর

ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

বাংলা কিউআর:
- বাংলা কিউআর একটি কিউআর কোড পেমেন্ট সিস্টেম। অর্থাৎ বাংলা কিউআর এর কিউআর কোড স্ক্যান করে ক্রেতা সহজেই পছন্দের ডিজিটাল পেমেন্ট সেবা থেকে পেমেন্ট করে দিতে পারবেন। ফলে একটি মাত্র প্ল্যাটফর্মেই যে কেউ পেমেন্ট গ্রহণ বা প্রদান করতে পারবেন।
- নগদ লেনদেন নিরুৎসাহিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হয়েছে নতুন পেমেন্ট সিস্টেম ‘বাংলা কিউআর' বা Bangla QR প্রযুক্তি।
- দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও সর্বজনীন করতে ১ জুলাই, ২০২৬ থেকে ‘বাংলা কিউআর’ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

বাংলা কিউআর কোড Based লেনদেনের সুবিধা:
• গ্রাহক:
- দ্রুত ও সহজে স্মার্টফোন ব্যবহার করে পছন্দ মত প্ল্যাটফর্ম (যেমনঃ Sonali e-wallet, Bkash, Rocket, Cell- Fin ইত্যাদি) হতে ডিজিটাল পেমেন্ট করা যাবে;
- নিরাপদ পেমেন্ট;
- নগদ টাকা ছাড়াই লেনদেন;
- গ্রাহককে বাড়তি কোন চার্জ বা খরচ বহন করতে হবে না;
- যে কোন পরিমাণের পেমেন্ট করা সম্ভব হবে।

• মার্চেন্ট:
- কোন খরচ ছাড়াই খুব সহজে ডিজিটাল পেমেন্ট সিস্টেম অংশগ্রহণ করতে পারবে।
- সকল ডিজিটাল পেমেন্ট সার্ভিস হতে প্রাপ্ত পেমেন্ট একটি অ্যাকাউন্টে মাধ্যমে হিসাব রাখা এবং গ্রহণ করা যাবে।
- যে কোন পরিমাণের পেমেন্ট গ্রহণ করা সম্ভব হবে।

• এ্যাকোয়ারার:
- কম খরচে অতিদ্রুত মার্চেন্টকে QR Code প্রদানের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট এর সুবিধা দেওয়া যাবে।
- ইনফান্ডেড আয় বৃদ্ধি পাবে।
- মার্চেন্ট পরিচালনা এবং তহবিল নিষ্পত্তি সহজ হবে।

উৎস: বাংলাদেশ কৃষি ব্যাংক ওয়েবসাইট।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. ১ জুলাই, ২০২৬ সঠিক
  2. ২ জুলাই, ২০২৬
  3. ৩ জুলাই, ২০২৬
  4. ৪ জুলাই, ২০২৬

প্রশ্ন তথ্য

শ্রেণী
বিসিএস
মার্ক
1.00

সাম্প্রতিক বিষয়াবলি বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর কোনটি?

  2. 2

    মিয়ানমারের নির্বাসিত সরকারের নাম কি?

  3. 3

    পৃথিবীর প্রথম বাণিজ্যিক যোগাযোগ কৃত্রিম উপগ্রহ কোনটি?

  4. 4

    ১৯৯৮ সালে বিশ্বকাপে গোল্ডেন বুট কে পান?

  5. 5

    জাতিসংঘ কর্তৃক মানবাধিকারের সার্বজনীন ঘোষণাপত্রটি কোন সালে অনুমোদিত হয়?

মেধাবী অ্যাপ

বিনামূল্যে · ৪.৯★

ডাউনলোড