⇒ উল্লিখিত প্রশ্নে ভৈরব, গড়াই, মধুমতী তিনটাই পদ্মা নদীর প্রধান শাখানদী কিন্তু পাগলা পদ্মা নদীর উপনদী।
পদ্মা নদী: - বাংলাদেশের অন্যতম বৃহত্তম নদী পদ্মা। গঙ্গা নদী হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। - কুমার, মাথাভাঙা, ভৈরব, গড়াই, মধুমতী, আড়িয়াল খাঁ ইত্যাদি পদ্মা নদীর প্রধান শাখানদী। - পুনর্ভবা, নাগর, পাগলা, কুলিক ও ট্যাংগন মহানন্দার উপনদী।
অন্যদিকে, - পদ্মা দৌলতদিয়ার কাছে যমুনা নদীর সঙ্গে গঙ্গা মিলিত হয়েছে। - দৌলতদিয়া পর্যন্ত এটি গঙ্গা নদী নামে পরিচিত। - বাংলাদেশে প্রবেশের পর অনেকেই একে পদ্মা নামে ডাকে। - গঙ্গা ও যমুনা মিলে পদ্মা নদী চাঁদপুরে মেঘনার সঙ্গে যুক্ত হয়েছে। - এই তিন নদী একসঙ্গে মেঘনা নদী নামে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে।