এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
প্রশ্ন অনুযায়ী অপশনে সঠিক উত্তর না থাকায় প্রশ্নটি বাতিল করা হলো।
--------------------------
• র্যাম:
- RAM-এর পুরো অর্থ হচ্ছে Random Access Memory.
- র্যামে অত্যন্ত সহজে তথ্য সংরক্ষণ করা যায় এবং প্রয়োজনে তথ্য মুছে ফেলা যায়।
- তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র্যামে সম্পাদন করা যায় বলে র্যামকে লিখন/পঠন স্মৃতিও বলা হয়।
• উল্লেখযোগ্য বৈশিষ্ট্যসমৃহ হলো:
১. র্যাম এক ধরনের ভোলাটাইল মেমরি ।
২. তথ্য পড়া ও লেখা উভয় প্রকার কাজই র্যামে সম্পাদন করা যায়।
৩. র্যামের তথ্য বা প্রোগ্রামকে পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধন করে পুনরায় সংরক্ষণ করা যায়।
৪. কম্পিউটার চালু করার সাথে সাথেই কম্পিউটার পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রোগ্রাম ও ডেটা র্যাম স্মৃতিতে চলে আসে।
৫. বিদ্যুৎ সরবরাহ বন্ধ করলে র্যামে সংরক্ষিত সকল তথ্য মুছে যায়।
৬. র্যামের প্রতিটি মেমরি সেলের জন্য অ্যাক্সেস সময় সমান।
উৎস: মৌলিক কম্পিউটার শিক্ষা, বিবিএ প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
অ্যাপে আরও ১ লক্ষ+ প্রশ্ন অনুশীলন করুন
বিনামূল্যে • ৪.৯★ রেটিং • ৫০K+ ডাউনলোড