'এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।' - উক্তিটি কোন কবিতার অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর
সঠিক উত্তর: ছাড়পত্র
সঠিক উত্তর
সঠিক উত্তর: ছাড়পত্র
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।' - উক্তিটি 'ছাড়পত্র' কবিতার অন্তর্ভুক্ত।
- 'ছাড়পত্র' কবিতাটি তার 'ছাড়পত্র' কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত।
⇒ 'ছাড়পত্র' কাব্যগ্রন্থ:
- কাব্যগ্রন্থটি প্রকাশিত হয় কবির মৃত্যুর তিনমাস পরে ১৯৪৭ সালে।
- এটি বাংলা রাজনৈতিক কবিতার ইতিহাসে একটি স্মরণীয় গ্রন্থ।
- এই কাব্যের কিছু কবিতা: ছাড়পত্র, চারাগাছ, প্রার্থী, ঠিকানা, রানার, আঠারো বছর বয়স, হে মহাজীবন ইত্যাদি।
• 'ছাড়পত্র' কবিতার বিখ্যাত কিছু উক্তি:
- এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি / নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
- এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান।
- চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল।
• সুকান্ত ভট্টাচার্য:
- ১৯২৬ সালের ১৫ই আগস্ট কলকাতায় মাতুলালয়ে তিনি জন্মগ্রহণ করেন।
- তাঁর পৈতৃক নিবাস ছিল ফরিদপুর জেলার কোটালিপাড়ায়।
- তিনি ছিলেন মার্কসবাদী ভাবধারায় বিশ্বাসী এবং প্রগতিশীল চেতনার অধিকারী তরুণ কবি।
- তাঁকে কিশোরকবি বলা হয়।
- সুকান্ত ভট্টাচার্য কমিউনিস্ট পার্টির পত্রিকা দৈনিক স্বাধীনতা-র (১৯৪৫) ‘কিশোর সভা’ বিভাগ সম্পাদনা করতেন।
- ফ্যাসিবাদবিরোধী লেখক ও শিল্পিসঙ্ঘের পক্ষে আকাল (১৯৪৪) নামে একটি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন।
- ‘এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাবো আমি' - সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত উক্তি।
- ১৯৪৭ সালের ১৩ই মে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- ছাড়পত্র,
- ঘুম নেই,
- পূর্বাভাস,
- অভিযান,
- মিঠেকড়া,
- হরতাল,
- গীতিগুচ্ছ।
উৎস:
বাংলাপিডিয়া;
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা, ড. সৌমিত্র শেখর।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন