নিচের সমাসবদ্ধ পদগুলির মাঝে কোনটি 'উপপদ তৎপুরুষ' সমাসের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পাড়াবেড়ানি
সঠিক উত্তর
সঠিক উত্তর: পাড়াবেড়ানি
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'উপপদ তৎপুরুষ' সমাসের উদাহরণ- পাড়াবেড়ানি।
- পাড়ায় বেড়ায় যে = পাড়াবেড়ানি।
• উপপদ তৎপুরুষ সমাস:
- যে পদ পরবর্তী ক্রিয়ামূলের সঙ্গে কৃৎ-প্রত্যয় যুক্ত হয়, সেটিকে উপপদ বলে।
- কৃদন্ত পদের সঙ্গে উপপদের যে সমাস গঠন হয়, তাকে উপপদ তৎপুরুষ সমাস বলা হয়।
- উদাহরণ:
- জলে চরে যা = জলচর,
- জল দেয় যে = জলদ,
- পঙ্কে জন্মে যা = পঙ্কজ।
এরূপ: গৃহস্থ, সত্যবাদী, ইন্দ্রজিৎ, ছেলেধরা, ধামাধরা, পকেটমার, পাতাচাটা, হাড়ভাঙ্গা, মাছিমারা, ছারপোকা, ঘরপোড়া, বর্ণচোরা, গলাকাটা, পা-চাটা, পাড়াবেড়ানি, ছা-পোষা ইত্যাদি।
অন্যদিকে,
- অলৌকিক, গরমিল, বেকায়দা- নঞ্ তৎপুরুষ সমাস।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম- দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন