"লোভে পাপ, পাপে মৃত্যু"—এই বাক্যে 'লোভে' ও 'পাপে' শব্দ দুটি কোন কারকের উদাহরণ?
সঠিক উত্তর
সঠিক উত্তর: অপাদান কারক
সঠিক উত্তর
সঠিক উত্তর: অপাদান কারক
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• "লোভে পাপ, পাপে মৃত্যু"—এই বাক্যে 'লোভে' ও 'পাপে' শব্দ দুটি অপাদান কারকের উদাহরণ।
- কারণ, 'লোভে' অর্থ লোভ থেকে এবং 'পাপে' অর্থ পাপ থেকে।
- অর্থাৎ এখানে 'থেকে', 'হতে' বা 'উৎপত্তি'–এর ভাব প্রকাশিত হয়েছে।
- ব্যাকরণে যে পদ থেকে বিচ্ছেদ, উৎপত্তি বা উৎস বোঝায়, তাকে অপাদান কারক বলে।
- 'লোভে' ও 'পাপে' শব্দে 'এ' বিভক্তি ব্যবহৃত হওয়ায় এগুলো অপাদান কারকে সপ্তমী বিভক্তি।
• অপাদান কারক:
- যা থেকে কিছু বিচ্যুত, গৃহীত, জাত, বিরত, আরম্ভ, দূরীভূত ও রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয়, তাকেই অপাদান কারক বলে।
- যেমন:
- তিলে তেল হয়।
- গাছ থেকে পাতা পড়ে।
- জমি থেকে ফসল পাই।
- পাপে বিরত হও।
- অপাদান কারক নির্ণয়ের জন্যে ক্রিয়াপদ ধরে 'কোথা থেকে', 'কী থেকে', 'কীসের থেকে' এসব প্রশ্ন করতে হয়;
- এবং তার উত্তরে অপাদান কারক জানতে পারা যায়।
- যেমন: লোভে পাপ, পাপে মৃত্যু।
- কিসে পাপ কিসে মৃত্যু প্রশ্ন করলে উত্তর আসে লোভ ও পাপ থেকে।
- তাই ‘লোভে পাপ, পাপে মৃত্যু’- এখানে 'লোভে' ও 'পাপে' শব্দ দুটি' অপাদান কারক ।
উৎস:
বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা;
ভাষা শিক্ষা, ড. হায়াৎ মামুদ।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন