মূল বিষয়বস্তুতে যান

নিচের কোনটি মধ্য স্বরাগম বা স্বরভক্তির উদাহরণ নয়?

সঠিক উত্তর

সত্য > সইত্য

সঠিক উত্তর: সত্য > সইত্য

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

মধ্য স্বরাগম বা স্বরভক্তির উদাহরণ নয়- সত্য > সইত্য।

• কোনো শব্দে পরবর্তী স্বর বা ধ্বনি আগে উচ্চারিত হলে তাকে অপিনিহিতি বলা হয়।
- যেমন—
- আজি > আইজ,
- রাখিয়া > রাইখ্যা,
- সত্য > সইত্য।
-------
অন্যদিকে,
• মধ্য স্বরাগম / বিপ্রকর্ষ / স্বরভক্তি:
- কখনো কখনো উচ্চারণকে সহজ ও স্বাভাবিক করার জন্য যুক্ত ব্যঞ্জনধ্বনির মাঝখানে অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হয়।
- এই প্রক্রিয়াকেই মধ্য স্বরাগম, বিপ্রকর্ষ বা স্বরভক্তি বলা হয়।
- যেমন— রত্ন > রতন, ধর্ম > ধরম, স্বপ্ন > স্বপন, হর্ষ > হরষ। এখানে অ → অ-ধ্বনি যুক্ত রূপ দেখা যায়।

- এছাড়া বিভিন্ন স্বরধ্বনি যুক্ত হয়ে এ ধরনের পরিবর্তন ঘটে।
- যেমন—
- ই-কার যুক্ত হয়ে প্রীতি > পিরীতি, ক্লিপ > কিলিপ, ফিল্ম > ফিলিম;
- উ-কার যুক্ত হয়ে, তুর্ক > তুরুক, ভূ > ভুরু;
- এ-কার যুক্ত হয়ে গ্রাম > গেরাম, প্রেক > পেরেক, স্রেফ > সেরেফ;
- এবং ও-কার যুক্ত হয়ে শ্লোক > শোলোক, মুরগ > মোরগ ইত্যাদি।

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম–দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. রত্ন > রতন
  2. সত্য > সইত্য সঠিক
  3. শ্লোক > শোলোক
  4. গ্রাম > গেরাম

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল