কোন বিখ্যাত বাংলা লেখক 'নীল লোহিত' ছদ্মনামে লেখালেখি করতেন?
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়
সঠিক উত্তর
সঠিক উত্তর: সুনীল গঙ্গোপাধ্যায়
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
মনসা দেবীকে নিয়ে বিজয়গুপ্তের মঙ্গলকাব্যের নাম কি?
বাংলা সাহিত্য বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• 'নীল লোহিত' ছদ্মনামে লেখালেখি করতেন- সুনীল গঙ্গোপাধ্যায়।
-----------
• সুনীল গঙ্গোপাধ্যায়:
- সুনীল গঙ্গোপাধ্যায় (১৯৩৪–২০১২) ছিলেন বিশ শতকের শেষাংশের একজন খ্যাতনামা বাঙালি সাহিত্যিক।
- তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, ছোটগল্পকার ও প্রাবন্ধিক হিসেবে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।
- আধুনিক ও রোমান্টিক কবিতার জন্য তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন।
- তাঁর ছদ্মনাম ছিল- ‘নীললোহিত’।
- তিনি ‘নীললোহিত’ ছদ্মনামে আত্মকথনমূলক সাহিত্য রচনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন।
- জন্ম ফরিদপুরে হলেও তাঁর সাহিত্যজীবন মূলত কলকাতাকেন্দ্রিক ছিল।
- বাংলাদেশ ও ভারত—উভয় বাংলাতেই তাঁর সাহিত্য সমানভাবে সমাদৃত।
- ২৩ অক্টোবর, ২০১২ তারিখে তিনি কলকাতায় পরলোকগমন করেন।
- কিশোর সাহিত্যে তাঁর ‘কাকাবাবু’ সিরিজ পাঠকসমাজে অত্যন্ত জনপ্রিয়।
- আধুনিক বাংলা কবিতার বিকাশে ‘কৃত্তিবাস’ পত্রিকা সম্পাদনার মাধ্যমে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- প্রথম আলো,
- পূর্ব-পশ্চিম,
- সেই সময়,
- অরণ্যের দিনরাত্রি।
- তাঁর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ: একা এবং কয়েকজন।
উৎস: বাংলা ভাষা ও সাহিত্য জিজ্ঞাসা।
রেফারেন্স মাত্র
বাংলা সাহিত্য বিষয়ের আরও প্রশ্ন