মূল বিষয়বস্তুতে যান

কারো প্রতি আহ্বান জানাতে নিচের কোন ধরনের আবেগ শব্দ ব্যবহৃত হয়?

সঠিক উত্তর

সম্বোধন আবেগ

সঠিক উত্তর: সম্বোধন আবেগ

এবার দেখা যাক এই প্রশ্নের উত্তরটা দিতে পারেন কিনা।

ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।

বাংলা ১ নম্বর

রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন

১০ মার্কের MCQ কুইজ

বিস্তারিত ব্যাখ্যা

এই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ

আবেগ:
- আবেগ হলো এমন কিছু শব্দ, যেগুলোর মাধ্যমে মনের বিভিন্ন অনুভূতি বা ভাব প্রকাশ করা হয়।
- এসব শব্দ সাধারণত বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সরাসরি সম্পর্কযুক্ত না থেকে স্বাধীনভাবে ব্যবহৃত হয়।
- যেমন— ছি ছি, আহা, বাহ্, শাবাশ, হায় হায় ইত্যাদি।

সম্বোধন আবেগ কারো প্রতি আহ্বান বা সম্বোধনের ক্ষেত্রে ব্যবহৃত হয়।
- যেমন—
- “ওগো, তোরা জয়ধ্বনি কর।”
- “হে বন্ধু, তোমাকে অভিনন্দন।”
----------
অন্যদিকে,
অলংকার আবেগ বাক্যের মূল অর্থ অপরিবর্তিত রেখে কোমলতা, মাধুর্য, সংশয়, অনুরোধ বা মিনতির ভাব প্রকাশ করে।
- যেমন—
- “যাকগে, ওসব কথা থাক।”
- “দুর! এ কথা কি বলতে আছে?”

সিদ্ধান্ত আবেগ দ্বারা অনুমোদন, সম্মতি কিংবা সমর্থনের ভাব প্রকাশ করা হয়।
- যেমন—
- “বেশ, তবে যাওয়াই যাক।”
- “হ্যাঁ, আমাদের জিততেই হবে।”

করুণা আবেগ করুণা, মায়া ও সহানুভূতির অনুভূতি প্রকাশ করে।
- যেমন—
- “আহা! বেচারার কত কষ্ট।”
- “হায়! হায়! ওদের এখন কে দেখবে!”

উৎস: বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি, নবম-দশম শ্রেণি (২০২২ সংস্করণ)।

সকল অপশন

রেফারেন্স মাত্র

  1. করুণা আবেগ
  2. অলংকার আবেগ
  3. সিদ্ধান্ত আবেগ
  4. সম্বোধন আবেগ সঠিক

প্রশ্ন তথ্য

বিষয়
বাংলা
শ্রেণী
শিক্ষক নিয়োগ ও নিবন্ধন - প্রাইমারি শিক্ষক নিয়োগ
মার্ক
1.00

বাংলা বিষয়ের আরও প্রশ্ন

  1. 1

    রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?

  2. 2

    “আসমান” কোন ভাষা থেকে আগত শব্দ?

  3. 3

    জিজীবিষা শব্দটির অর্থ কি?

  4. 4

    “সপ্তকাণ্ড রামায়ন” বাগধারার অর্থ কি?

  5. 5

    “Attested” শব্দের বাংলা পরিভাষা কি?

মেধাবী অ্যাপ

৪.৯ · বিনামূল্যে
ইনস্টল