'পুরস্কার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি?
সঠিক উত্তর
সঠিক উত্তর: পুরঃ + কার
সঠিক উত্তর
সঠিক উত্তর: পুরঃ + কার
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
রুখের তেন্তলি কুমীরে খাই’- এর অর্থ কি?
চর্যাপদের মহিলা কবি কুকুরীপা কর্তৃক রচিত ২ নং পদ “দুলি দুহি পিটা ধরণ ন জাই। রুখের তেগুলি কুম্ভীরে খাঅ॥” এর বাংলা অর্থ হলো: কচ্ছপকে দোহন করা দুগ্ধ পাত্রে ধরে না। গাছের তেঁতুল কুমিরে খায়৷
বাংলা বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
→ 'পুরস্কার' শব্দের সঠিক সন্ধি-বিচ্ছেদ: 'পুরঃ + কার'।
- এটি বিসর্গ সন্ধির উদাহরণ।
⇒ বিসর্গের পরে অঘোষ অল্পপ্রাণ ও অঘোষ মহাপ্রাণ কণ্ঠ্য কিংবা ওষ্ঠ্য ব্যঞ্জন (ক, খ, প, ফ) পরে থাকলে অ বা আ ধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ দন্ত্য শিশ্ ধ্বনি (স্) হয় এবং অ বা আ ব্যতীত অন্য স্বরধ্বনির পরস্থিত বিসর্গ স্থলে অঘোষ মূর্ধন্য শিশ্ ধ্বনি (ষ) হয়।
যেমন:
• অ এর পরে বিসর্গ ( ঃ) + ক = স্ + ক;
- পুরঃ + কার = পুরস্কার,
- নমঃ + কার = নমস্কার।
• অ এর পরে বিসর্গ ( ঃ) + খ = স্ + খ;
- পদঃ + খলন = পদস্খলন।
• ই এর পরে বিসর্গ ( ঃ) + ক = ষ + ক;
- নিঃ + কর = নিষ্কর।
• উ এর পরে বিসর্গ ( ঃ) + ক = ষ + ক;
- দুঃ + কর = দুষ্কর।
এরূপ – মনস্কামনা, তিরস্কার, চতুষ্পদ, নিষ্ফল, নিষ্পাপ, দুষ্প্রাপ্য, বহিষ্কৃত, দুষ্কৃতি, আবিষ্কার, চতুষ্কোণ, বাচস্পতি, ভাস্কর ইত্যাদি।
উৎস: বাংলা ভাষার ব্যাকরণ, নবম-দশম শ্রেণি (২০১৯ সংস্করণ)।
রেফারেন্স মাত্র
বাংলা বিষয়ের আরও প্রশ্ন