বাংলাদেশের মধ্য দিয়ে কোন রেখা অতিক্রম করেছে?
সঠিক উত্তর
সঠিক উত্তর: কর্কটক্রান্তি রেখা
সঠিক উত্তর
সঠিক উত্তর: কর্কটক্রান্তি রেখা
ভুল বা সঠিক হলে সাথে সাথেই ব্যাখ্যা সহ উত্তর দেখতে পারবেন।
’বলাকা’ কোন ফসলের একটি প্রকার?
বলাকা, কাঞ্চন, আকবর, অঘ্রাণী ও প্রতিভা ইত্যাদি গমের জাত।
সাধারণ জ্ঞান বিষয়ে ১০ টি গুরুত্বপূর্ণ প্রশ্ন
১০ মার্কের MCQ কুইজএই প্রশ্নের বিশেষজ্ঞ বিশ্লেষণ
• বাংলাদেশের ভৌগোলিক অবস্থান:
- বাংলাদেশ ৮৮° ০১′ থেকে ৯২° ৪১′ পূর্ব দ্রাঘিমা রেখা এবং ২০°৩৪′, থেকে ২৬°৩৮′ উত্তর অক্ষ রেখার মধ্যে অবস্থিত।
- বাংলাদেশের আয়তন ১,৪৭,৫৭০ বর্গকিলোমিটার বা ৫৬,৯৭৭ বর্গমাইল।
- দেশের প্রায় মাঝ বরাবর পূর্ব-পশ্চিমে কর্কটক্রান্তি রেখা অতিক্রম করেছে।
- বাংলাদেশ ক্রান্তীয় অঞ্চলের অন্তর্ভুক্ত।
- তাই বাংলাদেশ ‘ক্রান্তীয় মৌসুমি’ জলবায়ুর দেশ।
- বাংলাদেশের তিনদিকের স্থলভাগ ভারত ও মিয়ানমার দ্বারা বেষ্টিত।
উল্লেখ্য,
- ২৩° ৩০' দক্ষিণ অক্ষাংশ রেখাকে মকরক্রান্তি রেখা বলা হয়।
- এটি দক্ষিণ আমেরিকার দক্ষিণ অংশ, আফ্রিকার দক্ষিণ অংশ এবং ওশেনিয়ার মধ্যবর্তী অঞ্চল অতিক্রম করে।
আবার,
- ২৩° ৩০' উত্তর অক্ষাংশ রেখাকে কর্কটক্রান্তি রেখা বলা হয়।
- এটি উত্তর আমেরিকার দক্ষিণ অংশ, আফ্রিকার উত্তর অংশ এবং এশিয়ার দক্ষিণ অংশ অতিক্রম করে।
তথ্যসূত্র: ভূগোল ও পরিবেশ, এসএসসি প্রোগ্রাম, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়।
রেফারেন্স মাত্র
সাধারণ জ্ঞান বিষয়ের আরও প্রশ্ন