প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র:- চীনের সহায়তায় গড়ে তোলা হোয়েছে দেশের প্রথম রোবোটিক পুনর্বাসন কেন্দ্র।
- এটি রাজধানীর বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সুপার স্পেশালাইজড হাসপাতালের বেজমেন্ট-১-এ অবস্থিত।- এখানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর রোবটের মাধ্যমে ফিজিওথেরাপি ও বিশেষায়িত সেবা দেওয়া হবে।
- কেন্দ্রে মোট ৬২টি রোবোটিক ইউনিট স্থাপন করা হয়েছে, যার মধ্যে ২২টি কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবট।
- কেন্দ্রটি প্রতিষ্ঠায় সহায়তা হিসেবে চীন সরকার প্রায় ২০ কোটি টাকার রোবোটিক যন্ত্রপাতি সরবরাহ করেছে।
- এই কেন্দ্রে প্রথমে জুলাই আন্দোলনে আহত, বিশেষ করে দীর্ঘমেয়াদি পুনর্বাসনের প্রয়োজন—এমন ব্যক্তিদের চিকিৎসায় অগ্রাধিকার দেওয়া হবে।
- ১০ জুলাই, ২০২৫ দেশের প্রথম রোবটিক রিহ্যাবিলিটেশন সেন্টারে সীমিত পরিসরে পাইলট প্রকল্প চালু হয়েছে।
তথ্যসূত্র: পত্রিকা রিপোর্ট।
[link]